সরাসরি কাতার বিশ্বকাপে খেলা হচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালের। মিত্রোভিচের শেষ মুহূর্তের গোলে সার্বিয়ার কাছে ২-১ ব্যবধানে হেরেছে সেলেকাওরা। আর এই জয়ে 'এ' গ্রুপের শীর্ষে থেকে ২০২২ ফিফা বিশ্বকাপের টিকিট পেল সার্বিয়া। আরেক ম্যাচে গ্রুপ 'বি' থেকে কাতার বিশ্বকাপ নিশ্চিত করেছে স্পেন। সেভিয়ার মাঠে ৮৬ মিনিটে মোরাতার গোলে সুইডেনকে ন্যূনতম ব্যবধানে হারিয়েছে স্প্যানিয়ার্ডরা।
কাতার বিশ্বকাপে সরাসরি খেলতে হলে প্রয়োজন কেবল একটা পয়েন্ট। প্রতিপক্ষ সার্বিয়া। ম্যাচ ঘরের মাঠ লিসবনে। সব নিয়ামক নির্ভার রেখেছিল পর্তুগালকে। তাই বলে সার্বিয়ানদের সঙ্গে ড্র করতে হবে, এমন চিন্তা নিশ্চয়ই ছিল না ক্রিস্টিয়ানো রোনালদোর।
মাঠে পর্তুগিজদের শুরুটাও ছিল দাপুটে। কিছু বুঝে ওঠার আগেই অতিথি শিবিরে স্বাগতিকদের হানা। ম্যাচের ২ মিনিটেই পর্তুগালকে এগিয়ে নেন রেনাতো সানচেজ। গোলের কারিগর বার্নার্ডো সিলভা।
লিড নিয়েও মাঠে নির্ভার থাকেনি সেলেকাওরা। ব্যবধানটা বাড়াতে লাগাতার আক্রমণ চালিয়ে গেছে সান্তোস শিষ্যরা। তবে শুরুর ধাক্কা সামলে সার্বিয়ান রক্ষণ ততক্ষণে জমাট বেঁধেছে। সুযোগ বুঝে কাউন্টার অ্যাটাকেও গেছে অতিথিরা। অবশেষে ৩৩ মিনিটে গিয়ে কাঙ্খিত মূহুর্ত আসে সার্বদের। দুসান তাদিচ ত্রাণকর্তা হয়ে দলকে সমতায় ফেরান লুকিচের সহায়তায়। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয়ার্ধে ফুটবলাররা করেছেন শক্তির প্রদর্শনী। ৬১ থেকে ৭০; দশ মিনিটে ৪ বার হলুদ কার্ড বেরিয়েছে রেফারির পকেট থেকে। উত্তাপ ছড়ানো ম্যাচে নাটকীয়তার তখনও বাকি। আক্রমণ-পালটা আক্রমণের খেলায় শেষ মূহুর্তে বাজিমাত করেন মিত্রোভিচ। ৯০ মিনিটে দুর্দান্ত এক গোল করে স্বাগতিকদের হতাশায় পোড়ান ২৭ বছর বয়সী এই স্ট্রাইকার। অতিরিক্ত সময়ে মরিয়া হয়ে উঠলেও দলের ভাগ্য বদলাতে পারেনি সিআর সেভেন। ঘরের মাঠে হার আর কাতার বিশ্বকাপে সরাসরি খেলতে না পারার রাজ্যের হতাশা নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।
পর্তুগিজরা না পারলেও ২০২২ বিশ্বকাপে সরাসরি খেলা নিশ্চিত করেছে স্প্যানিশরা। পর্তুগালের মতো তাদেরও দরকার ছিল একটা পয়েন্টের। তবে শেষ পর্যন্ত চাহিদার চেয়ে বেশি আদায় করেছে লুই এনরিকে শিষ্যরা।
নিজেদের মাঠে শুরু থেকে দাপট দেখিয়ে খেললেও গোলের দেখা মেলেনি। প্রথমার্ধে হালি খানেক গোলের সুযোগ তৈরি করেও জাল ভেদ করতে পারেনি স্পেন।
দ্বিতীয়ার্ধের পুরো সময়টা জুড়েও খেলা এগোচ্ছিলো ড্রয়ের দিকে। তবে ৮৬ মিনিটে ২০১০ বিশ্বকাপ জয়ীদের ত্রাতা হয়ে আসেন বদলি নামা মোরাতা। তার গোলেই ন্যূনতম ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। সঙ্গে আগামী বিশ্বকাপে সরাসরি খেলার সুখবরটাও দিয়েছেন সমর্থকদের।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!