বিশ্বের তিন পরাশক্তি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের শীর্ষ নেতারা একই বৈঠকে বসতে যাচ্ছেন। আগামী ১৯ নভেম্বর চীনের শেনঝেন শহরে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা জোটের বার্ষিক সম্মেলনের ফাঁকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে এ ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে উচ্চাভিলাষী পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি গুরুত্ব পেতে পারে। পাশাপাশি উত্তর কোরিয়া ও ইরানের পরিস্থিতি নিয়েও আলোচনা হতে পারে।
এর আগে ট্রাম্প প্রকাশ্যেই পুতিন ও জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পরিকল্পনার কথা জানিয়েছিলেন। সপ্তাহের শুরুতে সাংবাদিকদের তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
‘ঐতিহাসিক’ বৈঠক বলছে হোয়াইট হাউস
শুক্রবার ওয়াশিংটনে এক ব্রিফিংয়ে বৈঠকটিকে ‘ঐতিহাসিক’ হিসেবে উল্লেখ করেন হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস। তিনি বলেন, ট্রাম্প বিশ্বে পারমাণবিক অস্ত্রের বিস্তার কমানোর বিষয়টি নিয়ে আলোচনা করবেন। তাঁর মতে, পারমাণবিক অস্ত্রের বিস্তার অত্যন্ত বিপজ্জনক।
মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, দক্ষিণ চীনের শেনঝেনে এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা জোটের সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময়ই এই ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। তবে বৈঠকে ইরান পরিস্থিতি নিয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হলেও ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কম। মস্কো ও বেইজিং এখনো বৈঠকটি নিয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
বৈঠকের পর চুক্তি হওয়ার সম্ভাবনা কম
মার্কিন বার্তাসংস্থা এপি ও ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, তিন দেশের নেতাদের এই বৈঠকের পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।
হোয়াইট হাউসের মুখপাত্র জানিয়েছেন, ২১টি সদস্যরাষ্ট্রের অংশগ্রহণে দুই দিনব্যাপী সম্মেলনে যোগ দিতে ট্রাম্প বুধবার গভীর রাতে শেনঝেনে পৌঁছাবেন। পরদিন বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে।
২০২৫ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি ট্রাম্প ও জিনপিংয়ের চতুর্থ বৈঠক হবে। এরপর সফরের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের রাষ্ট্রপ্রধানদের নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন ট্রাম্প।
সফরে থাকছে ফিলিপাইনও
চীন সফরের আগে মঙ্গলবার ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান শীর্ষ সম্মেলনেও অংশ নেবেন ট্রাম্প।হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, এই সফর মার্কিন জনগণের জন্য ঐতিহাসিক সাফল্য বয়ে আনার পাশাপাশি ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের স্বার্থ এগিয়ে নিতে ভূমিকা রাখবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ গত ফেব্রুয়ারিতে শেষ হয়ে গেছে। এর ফলে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক অস্ত্রভাণ্ডারগুলোর ওপর বিদ্যমান নিয়ন্ত্রণব্যবস্থা অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার মধ্য দিয়ে এমন একটি অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও অবসান ঘটে, যা একসময় স্নায়ুযুদ্ধ-পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
জাতিসংঘ দুই দেশকে দ্রুত নতুন একটি কাঠামোয় ঐকমত্যে পৌঁছানোর আহ্বান জানিয়েছে।
তবে ট্রাম্প জানিয়েছেন, তিনি পুরোনো চুক্তির পরিবর্তে আরও উন্নত একটি চুক্তি চান, যাতে চীনকেও অন্তর্ভুক্ত করা হবে। তাঁর দাবি, বেইজিং বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভাণ্ডার সম্প্রসারণ করছে। ফলে শেনঝেনে ট্রাম্প-পুতিন-জিনপিংয়ের বৈঠকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র: রয়টার্স, বিবিসি

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!