বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান (বামূফে)-এর ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৮ ও ৯ মে ২০২৬ দুই দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষপূর্তি উদযাপিত হয়েছে। এবারের আয়োজনে ফেডারেশানের অন্তর্ভুক্ত বিভিন্ন দল নিজ নিজ জেলায় আলোচনা সভা, মূকাভিনয় প্রদর্শনী ও কেক কাটার অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে। ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলের দলসমূহ এ আয়োজনে অংশগ্রহণ করে।
গৌরবের এই ১৬তম বর্ষপূর্তি উপলক্ষে একটি অনলাইন সেমিনারেরও আয়োজন করা হয়। সেমিনারের বিষয় ছিল — “মূক-মেকআপ: ঐচ্ছিক না আবশ্যিক”। প্রবন্ধ উপস্থাপন করেন মূকবলাকার দলপ্রধান স্নিগ্ধা ফেরদাউস। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. ইস্রাফিল আহমেদ রঙ্গন এবং চিত্র ও মূকাভিনয় শিল্পী দেওয়ান মামুন। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের ভারপ্রাপ্ত সভাপতি সোলেমান মেহেদী এবং সঞ্চালনা করেন ফেডারেশানের অর্থ সম্পাদক মেজবাহ চৌধুরী।
অন্যদিকে, গাজীপুরের মুক্তমঞ্চ নির্বাক দল কেক কাটার মাধ্যমে তাদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংস্কৃতিজন ও সাংবাদিক সৈয়দ মোকছেদুল আলম লিটন, বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সাংগঠনিক সম্পাদক ও মুক্তমঞ্চ নির্বাক দলের পরিচালক খোরশেদ আলম রুবেল, মঞ্চমুখ কালচারাল ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও পরিচালক খন্দকার রফিক, বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের কার্যনির্বাহী সদস্য মেহেদী হাসান সোহেলসহ আরও অনেকে।
দীর্ঘ ১৬ বছরের পথচলায় বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান শুধু একটি সংগঠন হিসেবেই নয়, বরং বাংলাদেশের মূকাভিনয় শিল্পচর্চার একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। নীরব অভিব্যক্তির এই শিল্পকে দেশীয় পরিমণ্ডল পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে পৌঁছে দিতে ফেডারেশানের নিরলস প্রচেষ্টা প্রশংসিত হয়েছে দেশ-বিদেশে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আন্তর্জাতিক অঙ্গনের বহু মূকাভিনয় শিল্পী শুভেচ্ছা বার্তাও পাঠিয়েছেন।
এছাড়া বিশেষ এই আয়োজনের অংশ হিসেবে বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহযোগিতায় “মূকাভিনয় কর্মশালা” অনুষ্ঠিত হয় ৯ মে ২০২৬ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি, ঢাকায়। কর্মশালার আয়োজক ছিল দ্য মামার্স, শাওন মাইম একাডেমি ও মূকবলাকা। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে অংশ নেন স্নিগ্ধা ফেরদাউস (দলপ্রধান, মূকবলাকা), শহিদুল মুরাদ (দলপ্রধান, দ্য মামার্স) এবং শাহরিয়ার শাওন (দলপ্রধান, শাওন মাইম একাডেমি)। কর্মশালায় উপস্থিত ছিলেন বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশানের সহ-সভাপতি ফজলে রাব্বি সূকর্ণ।
বাংলাদেশ মূকাভিনয় ফেডারেশান ভবিষ্যতেও মূকাভিনয় শিল্পের বিকাশ, শিল্পী সৃষ্টির ধারাবাহিকতা এবং আন্তর্জাতিক যোগাযোগ সম্প্রসারণে সক্রিয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!