-1794633751916-194724047.jpg&w=1920&q=75)
নির্ধারিত সময়ের মধ্যে বিনিয়োগকারীদের ঘোষিত ডিভিডেন্ড পরিশোধ না করা এবং পুঁজিবাজারের বিধিবিধান লঙ্ঘনের দায়ে তালিকাভুক্ত ১০টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এসব প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট অন্তত ৫০ জন পর্ষদ সদস্য ও কর্মকর্তাকে সম্মিলিতভাবে ২৯ কোটি টাকার বেশি জরিমানা করা হয়েছে।
এর মধ্যে সর্বোচ্চ ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে লুব-রেফ (বাংলাদেশ) লিমিটেডের ছয় পরিচালনা পর্ষদ সদস্যকে। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি এ বিষয়ে পৃথক আদেশ জারি করেছে কমিশন। আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্ট প্রত্যেক ব্যক্তিকে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে।
বিএসইসি সূত্র জানায়, এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুধু ডিভিডেন্ড বিতরণে বিলম্ব নয়, বিধি অনুযায়ী প্রয়োজনীয় প্রতিবেদন কমিশনে জমা না দেওয়ার অভিযোগও রয়েছে। কোনো কোনো প্রতিষ্ঠানকে ব্যাখ্যা চেয়ে চিঠি দেওয়া হলেও তারা জবাব দেয়নি। এ কারণে সংশ্লিষ্ট কোম্পানির পরিচালনা পর্ষদ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতার আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালাম জানান, শেয়ারহোল্ডারদের প্রাপ্য ডিভিডেন্ড নির্ধারিত সময়ে পরিশোধ না করার অপরাধে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদের বিরুদ্ধে আর্থিক দণ্ড আরোপ করা হয়েছে।
ডিভিডেন্ড বিতরণে বিধি লঙ্ঘন
বিএসইসির নথিপত্র পর্যালোচনায় দেখা যায়, ২০২২ সালের ৩০ জুন সমাপ্ত অর্থবছরে অধিকাংশ প্রতিষ্ঠান মুনাফা করলেও সিকিউরিটিজ আইন ও কমিশনের নির্দেশনা অনুযায়ী শেয়ারহোল্ডারদের ঘোষিত নগদ ডিভিডেন্ড পরিশোধ করেনি। ফলে বিনিয়োগকারীরা নির্ধারিত সময়ে তাঁদের প্রাপ্য অর্থ পাননি।
বিএসইসির বিধি অনুযায়ী, নগদ ডিভিডেন্ড ঘোষণার ১০ দিনের মধ্যে সমপরিমাণ অর্থ আলাদা ব্যাংক হিসাবে সংরক্ষণ করতে হয়। এরপর বার্ষিক সাধারণ সভায় ডিভিডেন্ড অনুমোদনের ৩০ দিনের মধ্যে তা বিনিয়োগকারীদের মধ্যে বিতরণ করার বাধ্যবাধকতা রয়েছে।
নির্ধারিত সময়ে ডিভিডেন্ড পরিশোধ না করা এবং এ-সংক্রান্ত বিধিবিধান অনুসরণে ব্যর্থ হওয়াকে নিয়ন্ত্রক সংস্থার নিয়ম লঙ্ঘন হিসেবে বিবেচনা করা হয়।
ডিভিডেন্ড বিতরণে অনিয়মের কারণে সংশ্লিষ্ট কোম্পানির শেয়ার লেনদেনের শ্রেণিবিন্যাসেও নেতিবাচক প্রভাব পড়তে পারে। নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হলে কোম্পানির শেয়ার ‘জেড’ শ্রেণিতে স্থানান্তরের ঝুঁকি তৈরি হয়। এতে বিনিয়োগকারীদের আস্থা কমার পাশাপাশি শেয়ার লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়তে পারে।
লুব-রেফের ছয়জনকে ১৪ কোটি ১০ লাখ টাকা জরিমানা
বিএসইসির জরিমানার তালিকায় সবচেয়ে বেশি অর্থদণ্ড দেওয়া হয়েছে লুব-রেফের পরিচালনা পর্ষদের সদস্যদের। কোম্পানিটির চেয়ারম্যান রুবিয়া নাহার, ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউসুফ এবং পরিচালক মো. সালাউদ্দিন ইউসুফ, ড. ইসরাত জাহান, আহমেদ হোসেন ও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. ইমরান আজাদকে ২ কোটি ৩৫ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ছয়জনের প্রত্যেককে সমপরিমাণ অর্থদণ্ড দেওয়ায় কোম্পানিটির সংশ্লিষ্ট ব্যক্তিদের মোট জরিমানার পরিমাণ দাঁড়িয়েছে ১৪ কোটি ১০ লাখ টাকা।
এর পরের অবস্থানে রয়েছে অ্যাসোসিয়েটেড অক্সিজেন। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান নিজাম উদ্দিন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ইসমত জাহান এবং পরিচালক ফাহিম চৌধুরী ও আজমাইন মাহতাব চৌধুরীকে প্রায় ২ কোটি টাকা করে জরিমানা করা হয়েছে।
বিডি পেইন্টসের চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস মীম, ব্যবস্থাপনা পরিচালক মো. বেলাল খান এবং পরিচালক মো. মারুফুল ইসলাম তারুণকে ৯৭ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
ওরিজা অ্যাগ্রোর চেয়ারম্যান মালিহা খালেদ, ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেদুল ইসলাম এবং পরিচালক এম আজহার রহমান ও নিবরাস উল্লাহ সিদ্দিকীকে ৪৭ লাখ টাকা করে জরিমানা করেছে কমিশন।
কৃষিবিদ সিডের চেয়ারম্যান ড. আলী আফজাল, ব্যবস্থাপনা পরিচালক শরীফ মোহাম্মদ তসলিম রেজা এবং পরিচালক ড. মোহাম্মদ রফিকুল ইসলাম সরকার, অধ্যাপক ড. আবদুল হামিদ, ড. মো. শাহজাহান, মো. ইব্রাহিম খলিল ও তাসলিমা ইয়াসমিনকে ১০ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
আরও পাঁচ প্রতিষ্ঠানের কর্মকর্তাদেরও জরিমানা
বাকি পাঁচ প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সদস্য ও কর্মকর্তাদেরও বিভিন্ন অঙ্কের অর্থদণ্ড দেওয়া হয়েছে। এসব ব্যক্তির জরিমানার পরিমাণ সর্বোচ্চ ২০ লাখ থেকে সর্বনিম্ন ১ লাখ টাকা।
এ তালিকায় রয়েছে সাফকো স্পিনিং মিলস। কোম্পানিটির চেয়ারম্যান সৈয়দ এ কে এম সালিম, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ বি এম হুমায়ুন এবং পরিচালক সৈয়দ সাকেব আহমেদকে জরিমানা করা হয়েছে।
মামুন অ্যাগ্রো প্রোডাক্টসের চেয়ারম্যান নাসরিন জাহান মামুন, ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশিদ এবং পরিচালক তাসনিম তামান্না ও তাবাসসুম জান্নাত নোভাও অর্থদণ্ডের আওতায় এসেছেন।
প্যাসিফিক ডেনিমসের চেয়ারম্যান মো. শাদেকুর আলম ইয়াসিন, ব্যবস্থাপনা পরিচালক মো. শফিউল আজম (মহসিন) এবং পরিচালক মো. সোহেল খান ও এম এ কামাল ভূঁইয়াকে জরিমানা করা হয়েছে।
অ্যাডভেন্ট ফার্মার চেয়ারম্যান আসিফ ইকবাল চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ফারিয়া বিনতে আলম এবং পরিচালক ওয়াজহি আহমেদ, কাজী রিনা আলম, মো. তাজুল ইসলাম, মোহাম্মদ তৌহিদুল ইসলাম ও খন্দকার সাগীর আহমেদও বিএসইসির শাস্তির আওতায় রয়েছেন।
এ ছাড়া জেনেক্স ইনফোসিসের তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম, ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ জালাল উদ্দিন, পরিচালক চৌধুরী ফজলে ইমাম, প্রিন্স মজুমদার, ওরাকল সার্ভিসেস পিএলসি ও নিলুফার ইমাম, কোম্পানি সচিব রিয়াজ উদ্দিন ভূঁইয়া এবং প্রধান আর্থিক কর্মকর্তা মো. মোস্তাক আহমেদকে জরিমানা করা হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় কঠোর বার্তা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা ও বিতরণ বিনিয়োগকারীদের জন্য গুরুত্বপূর্ণ। মুনাফা করার পর ডিভিডেন্ড ঘোষণা করেও নির্ধারিত সময়ে তা পরিশোধ না করলে বিনিয়োগকারীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন। একই সঙ্গে কোম্পানির প্রতি তাঁদের আস্থাও কমতে পারে।
এ অবস্থায় ১০টি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ও শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে বিএসইসির এ ব্যবস্থা তালিকাভুক্ত কোম্পানিগুলোর জন্য কঠোর বার্তা হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে ডিভিডেন্ড বিতরণ, প্রয়োজনীয় প্রতিবেদন জমা এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা পরিপালনে পরিচালকদের ব্যক্তিগত দায়বদ্ধতার বিষয়টি এতে স্পষ্ট হয়েছে।
কমিশনের আদেশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে হবে। ব্যর্থ হলে প্রতিদিন অতিরিক্ত ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। ফলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদ ও কর্মকর্তাদের দ্রুত অর্থদণ্ড পরিশোধের পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম এড়াতে নিয়ন্ত্রক বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!