কোন সংবাদ পাওয়া যায়নি

১৬ সেপ্টেম্বর, ২০২৬
শিক্ষা
চলতি ২০২৬ ২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হয়েছে। বুধবার ১৬ সেপ্টেম্বর রাত ৮টার দিকে এ ফল প্রকাশ করা হয়। ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখা যাচ্ছে। পাশাপাশি আবেদনের সময় শিক্ষার্থীদের দেওয়া মোবাইল নম্বরে খুদে বার্তার মাধ্যমে ফল জানানো হচ্ছে।
১০ আগস্ট, ২০২৬
শিক্ষা
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল আশানুরূপ না হলে পুনঃনিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জের সুযোগ থাকছে শিক্ষার্থীদের জন্য। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানিয়েছেন, মঙ্গলবার ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে।
২ আগস্ট, ২০২৬
শিক্ষা
দেশের সব বেসরকারি দাখিল ও আলিম মাদরাসার বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে সংশোধিত প্রবিধানমালা অনুযায়ী আগামী ১৫ কার্যদিবসের মধ্যে নতুন অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

৭ জুন, ২০২৬
শিক্ষা
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের টানা ছুটি শেষে আজ রোববার ৭ জুন থেকে দেশের সরকারি ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পুনরায় শুরু হয়েছে পাঠদান কার্যক্রম।

১৮ মে, ২০২৬
শিক্ষা
নবনিযুক্ত উপাচার্যকে প্রত্যাখ্যান করে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডুয়েট পঞ্চম দিনের আন্দোলনে চলছে। সোমবার ১৮ মে চলছে পূর্বঘোষিত ডুয়েট ব্লকেড কর্মসূচি। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় সব কার্যক্রম স্থগিত রয়েছে। মূল ফটকে তালা দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ।

২২ জানুয়ারী, ২০২৬
শিক্ষা
স্কুলের অফিস কক্ষের ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ। বুধবার ২১ জানুয়ারি ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে।

২০ জানুয়ারী, ২০২৬
শিক্ষা
ঢাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে ইউএপি চলমান উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্লাস বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার ২০ জানুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।