হবিগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব মাহদী হাসানের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোপায়া ইউনিয়নের পশ্চিম ভাদৈ গ্রামে এ ঘটনা ঘটে।
মাহদী হাসানের অভিযোগ, দুর্বৃত্তরা তাদের বসতঘরের টিনের চাল লক্ষ্য করে পরপর দুটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এ ছাড়া তার ছোট চাচা আনোয়ার আলীর ঘরের বৈদ্যুতিক মিটার লক্ষ্য করে আরেকটি পেট্রোল বোমা ছোড়া হয়। এতে মিটারটি পুড়ে যায়।
তবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পায়নি। পুলিশের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।
মধ্যরাতে ফেসবুক লাইভে এসে মাহদী হাসান বলেন, রাতের খাবার শেষে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় হঠাৎ বসতঘরের টিনের চালের ওপর পরপর দুটি বিকট শব্দ শুনতে পান। কিছুক্ষণ পর তার ছোট চাচার ঘরের বৈদ্যুতিক মিটারে আগুন জ্বলতে দেখেন।
পরে পরিবারের সদস্য ও আশপাশের লোকজন ঘর থেকে বের হয়ে আসেন। এ সময় মিটারটি পুড়ে যেতে দেখা যায় বলে জানান তিনি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে। তবে সেখানে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।
হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল হক বলেন, মাহদী হাসানের বাড়ির সামনের দিকে তার চাচার ঘরের বৈদ্যুতিক মিটার রয়েছে। ওই মিটার থেকে ব্যাটারিচালিত রিকশা চার্জ দেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তিনি আরও বলেন, আগুন দেখে মাহদীসহ পরিবারের সদস্যরা ঘর থেকে বের হয়ে আসেন। তবে মাহদী ফেসবুক লাইভে পেট্রোল বোমা নিক্ষেপের যে অভিযোগ করেছেন, ঘটনাস্থলে এর কোনো আলামত পাওয়া যায়নি।
পুলিশের দাবি, ঘটনাস্থলে পেট্রোল বোমা নিক্ষেপের কোনো প্রমাণও পাওয়া যায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!