হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মুম্বইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স ৪০ বছর। তার এই আকস্মিক মৃত্যু মেনে নিতে পারছে না বলিউডপ্রেমীরা। তবে সবচেয়ে বেশি যিনি আঘাত পেয়েছেন, ভেঙে পড়েছেন, তিনি শেহনাজ গিল, সিদ্ধার্থের প্রেমিকা।
দুইবছর আগে সেপ্টেম্বরেই ভারতের সবচেয়ে আলোচিত রিয়ালিটি শো ‘বিগ বস’-এর মঞ্চে প্রথম দেখা হয়েছিল দুজনের। একসঙ্গে জীবন শুরু করার পরিকল্পনাও নাকি শুরু করেছিলেন এই জুটি। কিন্তু সিদ্ধার্থের আকস্মিক মৃত্যু যেন থমকে দিয়েছে শেহনাজকেও। কথা বলতে ভালোবাসা, হাসিখুশি শেহনাজ বদলে গিয়েছেন একনিমেষে। কথা বলার মতো অবস্থায় নেই শেহনাজ। সেই শেহনাজকে একা রেখে পরপারের উদ্দেশ্যে যাত্রা সিদ্ধার্থ শুক্লার।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বুধবার (১ সেপ্টেম্বর) রাতে সিদ্ধার্থের বাড়িতেই ছিলেন শেহনাজ গিল। এদিন সন্ধ্যারাত থেকেই অস্বস্তি বোধ করছিলেন অভিনেতা। তখন শেহনাজ ও সিদ্ধার্থের মা রিতা শুক্লা ছিলেন পাশে। তারা সিদ্ধার্থকে লেবু পানি ও আইসক্রিম খাওয়ান। যাতে তার অস্বস্তি কাটে। রাত দেড়টার দিকে শেহনাজের কোলে মাথা রেখেই ঘুমিয়ে পড়েন সিদ্ধার্থ। ঘুমিয়ে যান শেহনাজও।
সকালে শেহনাজ ঘুম থেকে উঠে দেখেন সিদ্ধার্থ নড়াচড়া করছেন না। এরপর পরিবারের অন্যদের ডাকেন। তাৎক্ষনিক হাসপাতালে নেয়া হয়। কিন্তু ততক্ষণে চিরতরে না ফেরার দেশে চলে গেছেন অভিনেতা। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রেমিকের মৃত্যুতে একেবারে বিধ্বস্ত হয়ে পড়েছেন শেহনাজ। গণমাধ্যমের সঙ্গে পর্যন্ত কথা বলছেন না। তার বাবা সন্তোষ সিং সুখ বলেন, ও কথা বলতে পারছে না ঠিকমতো। শুধু একটা কথাই বারবার বলছে- বাবা, আমার হাতে ও পৃথিবী ছেড়ে চলে গেল। আমি এবার কীভাবে বাঁচব?
উল্লেখ্য, বিগ বস সিজন ১৩ আসরে শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থ শুক্লার সম্পর্ক গড়ে ওঠে। ওই সিজনে তাদের দু’জনকে নিয়ে দর্শকদের মাঝেও তুমুল মাতামাতি ছিল। সেই রেশ থেকে যায় বিগ বস শেষ হয়ে যাওয়ার পরেও। তাদের নিয়ে অন্তর্জালে বিভিন্ন ফ্যানক্লাবও গড়ে ওঠে।
০
শেহনাজের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সিদ্ধার্থ শুক্লা