স্টাম্প কাণ্ডে সাকিব আল হাসান জন্ম দিয়েছিলেন নতুন বিতর্কের। তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন। ওই নিষেধাজ্ঞা কাটিয়ে বৃহস্পতিবার গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন বিশ্বসেরা এ তারকা। কিন্তু এটিই এবারের ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএ।ল) সাকিবের শেষ ম্যাচ।
ডিপিএল শেষ না করেই মাঝপথে যুক্তরাষ্ট্রে পাড়ি দিচ্ছেন সাকিব আল হাসান। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থানরত পরিবারের কাছে ফিরতে আজ শুক্রবার (১৮ জুন) ভোরেই দেশ ছেড়েছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
বৃহস্পতিবারও মোহামেডানের নেতৃত্বে ছিলেন না তিনি। এই ম্যাচে দলটির অধিনায়ক ছিলেন শুভাগত হোম। টুর্নামেন্টের বাকি অংশেও তিনিই থাকবেন বলে জানা গেছে।
সাকিবের চলে যাওয়ার বিষয়ে মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান বলেন, আমরা সাকিবের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, সুপার লিগে খেলতে চান না, যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে যেতে চান। আমরা তার চাওয়াকে সম্মান করেছি। অনেক দিন তিনি পরিবার থেকে দূরে আছেন। তাকে ছেড়ে দেওয়াই ভালো মনে হয়েছে আমাদের। তাকে ছাড়াই আমরা সুপার লিগে খেলব।
গত ২৩ মার্চ স্ত্রী ও তিন সন্তান রেখে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন সাকিব। পরে বাংলাদেশের শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়ে খেলেন আইপিএলে। ভারতের ওই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট মাঝপথে বন্ধ হলে দেশে ফিরে কোয়ারেন্টাইনে থাকতে হয় তাকে। পরে অংশ নেন শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে ও ডিপিএলে।
মোহামেডানের হয়ে অবশ্য পারফরম্যান্স উজ্জ্বল ছিল না সাকিবের। শেষ ম্যাচের আগ পর্যন্ত ৭ ম্যাচে ব্যাট হাতে ৯০ রানের সঙ্গে নিয়েছেন মাত্র ৮ উইকেট।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!