শিক্ষা ডেস্ক: প্রতি বছর মেডিকেলে ভর্তি পরীক্ষা সাধারণত অক্টোবর মাসে অনুষ্ঠিত হয়ে থাকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে এইচএসসি পরীক্ষা সময়মতো অনুষ্ঠিত হয়নি। পরে পরীক্ষা ছাড়াই এইচএসসি ও সমমানের পরীক্ষার মূল্যায়নের ফল প্রকাশ করা হয়েছে। ফলে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজসমূহ ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে চিন্তাভাবনা শুরু করছে।
আগের নিয়মেই এবারও (২০২০-২১ শিক্ষাবর্ষ) ভর্তি পরীক্ষা নেবে দেশের মেডিকেল ও ডেন্টাল কলেজগুলো। স্বাস্থ্য অধিদফতরের অধীনে কেন্দ্রীয়ভাবে আগামী ২ এপ্রিল দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর ৩০ এপ্রিল ডেন্টাল কলেজ ও ইউনিটগুলোর বিডিএস কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।
এ বিষয়ে কথা বলা হলে স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. আহসান হাবিব শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) থেকে এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে। অনলাইনে নির্ধারিত আবেদনপত্র গ্রহণ করা হবে। চলবে ১ মার্চ পর্যন্ত।’
তিনি আরও বলেন, ‘২০ থেকে ২৫ মার্চ এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র দেয়া হবে।’
এছাড়া, বিডিএস কোর্সের আবেদন শুরু হবে ২৭ মার্চ। ১৫ এপ্রিল পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে আর ডেন্টালে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ২৪ থেকে ২৬ এপ্রিল পর্যন্ত বিতরণ করা হবে। ২ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
দু-একদিনের মধ্যেই এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি জাতীয় দৈনিকে প্রকাশিত হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!