আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারে সেনাবাহিনীর অভ্যুত্থানের পর আক্রমণাত্মক হয়ে উঠছে জান্তা সরকার। ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই নিয়মিত দেশজুড়ে বিক্ষোভ চলছে। আর বিক্ষোভকারীদের ওপর চড়াও হচ্ছে নিরাপত্তা বাহিনী। রোববার দেশজুড়ে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে অন্তত ১৮ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
জাতিসংঘ মানবাধিকার দফতর জানিয়েছে, দেশজুড়ে বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের সঙ্গে সংঘাতে জড়িয়েছে পুলিশ ও সামরিক বাহিনী। প্রাপ্ত তথ্য অনুযায়ী, এদিন অন্তত ১৮ জন নিহত ও কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন।
ইয়াঙ্গুন, দাওয়েই ও মান্দালয় শহরে এসব হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভ দমনে সামরিক বাহিনীর সদস্যরাও পুলিশের সঙ্গে যোগ দেয়।
আন্দোলনকারীদের একজন অ্যামি কিয়াও। পেশায় শিক্ষক কিয়াও জানান, বিক্ষোভে নামামাত্র কোনও কথাবার্তা ছাড়াও গুলি চালাতে শুরু করে পুলিশ।
অভ্যুত্থানের পর থেকে তিন সপ্তাহেরও বেশি সময় ধরে প্রায় প্রতিদিন সামরিক শাসন বিরোধী বিক্ষোভ হচ্ছে। কোনো কোনো দিন বিক্ষোভে লাখো প্রতিবাদকারী যোগ দিয়েছেন। পশ্চিমা দেশগুলো অভ্যুত্থানের নিন্দা করেছে, কয়েকটি দেশ সীমিত কিছু নিষেধাজ্ঞাও আরোপ করেছে।
এদিকে দেশটির সামরিক বাহিনী প্রধান জেনারেল মিন অং হ্লাইং বলেছেন, প্রতিবাদ মোকাবিলায় কর্তৃপক্ষ গণতান্ত্রিক পথ অনুসরণ করছে এবং পুলিশ রবার বুলেট ব্যবহারের মতো ন্যূনতম শক্তি ব্যবহার করছে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!