বুধবার (৪ আগাস্ট) বনানীর নিজ বাসা থেকে ভয়ংকর মাদক এলএসডি, আইস, ইয়াবা, বিপুল মদসহ আটক হয়েছেন চিত্রনায়িকা পরীমনি। সেদিন রাতেই আটক হন নায়িকার বন্ধু বলে পরিচিত ব্যবসায়ী, প্রযোজক ও অভিনেতা নজরুল ইসলাম রাজ। এছাড়া চিত্রনায়িকা শিরিন শিলা, মডেল-অভিনেত্রী নায়লা নাঈমসহ প্রায় অর্ধশতাধিক নায়িকা ও মডেলের বিরুদ্ধে শিগগিরই অভিযান চালানো হবে বলে জানা গেছে। মোট কথা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রি এখন উত্তাল।
চলচ্চিত্র শিল্পীদের অবক্ষয় নিয়ে এখন পর্যন্ত নীরব ভূমিকায় রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আটক এসব শিল্পীদের সমিতির দিক থেকে কী ধরনের ব্যবস্থা নেয়া হবে মাদকের মতো ভয়ংকর অপরাধে জড়িত থাকার কারণে তাদের বহিষ্কার করা হবে কিনা এমন অনেক প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে।
এ বিষয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জায়েদ খান জানিয়েছেন, সিনিয়র শিল্পী ও সমিতির নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। আজ রাত বা আগামীকাল শুক্রবার আমরা সংবাদ সম্মেলন করে বিস্তারিত ও পরবর্তী পদক্ষেপের কথা জানাবো।
সূত্র জানিয়েছে, চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে তাকে বহিষ্কার করা হতে পারে।
এদিকে, বৃহস্পতিবার বিকাল ৪টা ৪৫ মিনিটি র্যাবের সদর দফতরে পরীমনি ইস্যুতে সংবাদ সম্মেলন করে র্যাব।
সংবাদ সম্মেলনে র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, চিত্রনায়িকা পরীমনির বাসায় মিনি বার রয়েছে, যেখানে ডিজে পার্টি করা হতো। সেখানে মাদক গ্রহণ চলতো। পরীমনি ২০১৬ সাল থেকে মাদক সেবন করতেন। এমনকি ভয়ঙ্কর মাদক এলএসডি ও আইসও সেবন করতেন নায়িকা পরীমনি। আর চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজ পরীমনির বাসায় এসব মাদক সরবরাহ করতেন।
তিনি বলেন, নিজের স্বার্থ হাসিলের জন্য বিভিন্ন অশ্লীল ভিডিও তৈরি করতেন পরীমনি। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে এসব বিষয়ে তদন্ত করা হবে। অতিমাত্রায় মাদক সেবন করতেন তিনি। সে জন্য ব্যক্তিগত বাড়িকে মিনি বার বানিয়ে রেখেছেন তিনি।
খন্দকার আল মঈন বলেন, অভিযান চলাকালে পরীমনি লাইভে এসে কেন এই উল্টোপাল্টা কথা বললেন এবং সেটি উদ্দেশ্যপ্রণোদিত কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে। প্রাথমিকভাবে যাচাই-বাছাই করা হচ্ছে।

০