বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ঘনঘন মতবিনিময় হলে আরও ভালো হতো। তিনি মনে করেন, সরকারের চলমান সংকট ও গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়ায় এ ধরনের যোগাযোগ জরুরি।
বুধবার (২৩ জুলাই) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা হঠাৎ করেই আমাদের ডেকেছিলেন। তিনি এভাবে ডাকেন মাঝে মাঝে, যখন ক্রাইসিস তৈরি হয় সরকারের। আমরা যাই, কারণ এই সরকারকে সহযোগিতা করবো বলে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গণতন্ত্র উত্তরণের জন্য যা কিছু করা দরকার, করবো।
সম্প্রতি মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিশু ও শিক্ষক নিহত হওয়ার ঘটনাকে ‘মর্মান্তিক’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘অনেক কচি প্রাণ গেছে। আমি নিজেও পরিদর্শনে গিয়েছিলাম। আমরা দুঃখ প্রকাশ করেছি, শোক জানিয়েছি। ওই ঘটনার সময় দুই উপদেষ্টাকে অবরুদ্ধ করা হয়েছিল। পরীক্ষা সংক্রান্ত জটিলতায় সচিবালয়ে ছাত্ররা ঢুকে পড়ে, যা প্রশাসনিক জটিলতা সৃষ্টি করে’।
অন্তর্বর্তীকালীন সরকারের সীমাবদ্ধতা প্রসঙ্গে ফখরুল বলেন, ‘এই সরকারের স্বাভাবিক ত্রুটি থাকবে। তবে, এই দুর্বলতাকে বড় করে না দেখে তাদের সদিচ্ছাকে বড় করে দেখা উচিত। নির্বাচন নিয়ে সরকারের আন্তরিকতার ঘাটতি দেখছি না।’
বিমান দুর্ঘটনায় সরকারের উদ্যোগে ঘাটতির প্রশ্নে তিনি বলেন, সরকারের অভিজ্ঞতার অভাব আছে। সরকারে অনভিজ্ঞ লোক আছে।
সাম্প্রতিক বিশৃঙ্খলা নির্বাচন বানচালের চেষ্টা কি না এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘কিছু কিছু বিশৃঙ্খলা ঘটছে। এখানে ডেফিনেটলি ফ্যাসিস্টরা সমস্যা তৈরির চেষ্টা করছে।’
০
প্রধান উপদেষ্টার সঙ্গে ঘনঘন মতবিনিময় হলে ভালো হতো: মির্জা ফখরুল