জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের কুষ্টিয়ার দৌলতপুরের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগ উঠেছে। বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে নুসরাত তাবাসসুম নিজেই এ অভিযোগ করেন।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘বাড়িতে পেট্রোল বোমা মেরেছে। কারা মেরেছে জানি না।’ তিনি আরও লেখেন, ‘এভাবে যদি কণ্ঠরোধ করা যাবে ভেবে থাকিস, তাহলে ভুল। আগুনের পথ পাড়ি দিয়ে নিজের কাজ করে যাবো। ইনকিলাব জিন্দাবাদ।’
এদিকে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পেট্রোল বোমা নিক্ষেপ করেছে বলে দাবি করেছেন দলটির নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি এ দাবি করেন।
পোস্টের সঙ্গে একটি ভিডিওও যুক্ত করেন আসিফ মাহমুদ। ভিডিওতে একটি বাড়িঘর দাউদাউ করে জ্বলতে দেখা যায়। এ সময় ভিডিও ধারণকারীকে বলতে শোনা যায়, ভেতর থেকে গরু-বাছুর ও কবুতর বের করে আনা হয়েছে।
তবে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানিয়েছেন, আগুনটি গরু রাখার একটি ঘরে লেগেছিল। প্রতিবেশীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
ওসি বলেন, ওই ঘরে গরু ছিল। সেগুলো নিরাপদে বের করে নেওয়া হয়েছে। বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনাটি কীভাবে ঘটেছে এবং আগুন লাগার প্রকৃত কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!