সারাদেশে সারের ডিলার নিয়োগে নজিরবিহীন দুর্নীতির অভিযোগ তুলে নিয়োগপ্রক্রিয়া পুনর্বিবেচনা করা হবে কি না, তা জানতে চেয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি অভিযোগ করেছেন, সংসদ সদস্যদের ছেলে, স্ত্রী, ভাগনে ও আত্মীয়স্বজনদের সারের ডিলারশিপ দেওয়া হয়েছে। এমনকি সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের মাধ্যমেও অর্থের বিনিময়ে ডিলার নিয়োগের সুপারিশ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে কৃষিমন্ত্রীর কাছে প্রশ্ন রেখে এসব কথা বলেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, সারাদেশে সারের ডিলার নিয়োগের মহোৎসব হয়েছে। কোথাও কোথাও সংরক্ষিত আসনের সংসদ সদস্যরাও অর্থের বিনিময়ে সুপারিশ করেছেন। ১৫টি ইউনিয়নের হয়তো ৩০টিতেই এ ধরনের ঘটনা ঘটেছে।
হাসনাত বলেন, বিএনপি সরকার যখন ২০০৯ সালে বিরোধী দলে ছিল, তখন সংরক্ষিত আসনের সংসদ সদস্যদের বিরোধী দলের আসনের দায়িত্ব দেওয়া নিয়ে তৎকালীন বিএনপির মির্জা ফখরুল সাহেব, যিনি বর্তমানে মহামান্য রাষ্ট্রপতি, এই ব্যবস্থাকে অসাংবিধানিক বলেছিলেন। কিন্তু এই জিনিসটাই আজকে বিএনপি সরকার করেছে, যেটার কোনো নিয়ম নেই, কোনো বিধি নেই। এটি একটি অসাংবিধানিক কাজ।
তিনি আরও বলেন, ‘সারের ডিলারশিপে যে নজিরবিহীন দুর্নীতি হয়েছে, এমপির স্ত্রী, সন্তান ও ভাগনেরা যে ডিলারশিপ পেয়েছেন, এটা পর্যালোচনা করা হবে কি না? আওয়ামী লীগের যারা আগে ব্যবসা করতেন, মন্ত্রণালয় থেকে যে নিয়ম করে দেওয়া হয়েছিল, সেখানে আওয়ামী লীগের ব্যবসায়ীরা যেন আবার সুযোগ পান, সেটা মন্ত্রণালয় করে দিয়েছিল। এটা কি সুপরিকল্পিত ছিল কি না এবং এই ডিলারশিপগুলো আবার পর্যালোচনা করা হবে কি না?’
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের দেশে এই সংস্কৃতি কবে—আমি নিজে এমপি হবো, আমার ছেলে ব্যবসায়ী হবে, আমার স্ত্রী ব্যবসায়ী হবে, আমার ভাগনে ব্যবসায়ী হবে। এই সংস্কৃতি কবে বন্ধ হবে, সেটা সুনির্দিষ্টভাবে মন্ত্রীর কাছে জানতে চাই।’
যা বললেন কৃষিমন্ত্রী
জবাবে কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, ‘প্রথমে উনি বলেছেন সারের ডিলার নিয়ে উৎসব হয়েছে। আমরাও তো চাই উৎসব হোক। উৎসবের মতো করে মানুষ ডিলারশিপ নিক। উৎসবকে আমি ভালো অর্থে বুঝি। উৎসবের খারাপ অর্থ যদি চিন্তা করেন, ভিন্ন।’
তিনি বলেন, সারের ডিলার কীভাবে নিয়োগ দেওয়া হয়েছে, এ বিষয়ে তার জবাব অপছন্দ হলে সংসদ সদস্যকে আবার প্রশ্ন করার সুযোগ রয়েছে।
কৃষিমন্ত্রী বলেন, সারের ডিলার নিয়োগের জন্য দুটি কমিটি তৈরি করা হয়েছে। একটি উপজেলা পর্যায়ে এবং অন্যটি জেলা পর্যায়ে। উপজেলা পর্যায়ের কমিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবং জেলা পর্যায়ের কমিটি জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত হয়েছে।
তিনি বলেন, ডিলার নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হয়েছিল। আবেদনে কিছু নিয়ম ও শর্ত ছিল। সারের ডিলার হতে হলে কী কী যোগ্যতা থাকতে হবে এবং কী কী শর্ত পূরণ করতে হবে, তা উল্লেখ করা হয়েছিল। সেই অনুযায়ী উপজেলা ও জেলা পর্যায়ে শতভাগ নিয়ম অনুসরণ করে নির্বাচন করতে মন্ত্রণালয় থেকে নির্দেশ দেওয়া হয়েছিল।
মন্ত্রী বলেন, প্রথমে আবেদন করা হয়েছে জেলা প্রশাসকের কাছে। জেলা প্রশাসক তা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছেন। এরপর উপজেলা কৃষি কর্মকর্তা, সংশ্লিষ্ট ওয়ার্ড বা ব্লকের কৃষি কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে গঠিত কমিটি আবেদন যাচাই-বাছাই করেছে।
তিনি আরও বলেন, যাচাই-বাছাইয়ের পর প্রস্তাব জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে। সেখানে জেলা কৃষি কর্মকর্তা, জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নিয়ে একটি বড় কমিটি রয়েছে। তারা উপজেলা থেকে আসা প্রস্তাবগুলো পর্যালোচনা করেছে।
কৃষিমন্ত্রী বলেন, ওই কমিটিতে ছয় থেকে সাতজন সদস্য রয়েছেন। সবাই যাচাই-বাছাই করে একমত হওয়ার পর প্রথম, দ্বিতীয় ও তৃতীয়—এভাবে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছে। ওই প্রস্তাবনায় জেলা প্রশাসকসহ কমিটির সব সদস্যের সই রয়েছে। একজনের সইয়ে প্রস্তাবটি পাঠানো হয়নি। তিনি বলেন, এভাবে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর পর তালিকায় প্রথমে থাকা ব্যক্তির নামেই ডিলারশিপের ঘোষণা দেওয়া হয়েছে। এটাই মন্ত্রণালয়ের কাজ। কমিটির পূর্ণাঙ্গ সদস্যদের সইসহ প্রস্তাবনা মন্ত্রণালয়ে এসেছে। একজনের সইয়ে এটি আসেনি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!