ডেস্ক রিপোর্ট: গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সরকারের ভুল নীতি, মানবাধিকার লুণ্ঠন, সুশাসনের অভাবে আগামী বছরের মধ্যে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ দেখা দেবে। এ বছর এবং আগামী বছরে দেশে প্রায় সাড়ে সাত মিলিয়ন টন খাদ্যশস্যের অভাব দেখা দিতে পারে।
সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন। ভাসানী অনুসারী পরিষদ, গণসংহতি আন্দোলন, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদ ও রাষ্ট্রচিন্তা যৌথভাবে মুক্তিযোদ্ধাদের সম্মাননা জানানোর আয়োজন করে।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, দেশে দুর্ভিক্ষ আসন্ন। বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এবং যুক্তরাষ্ট্রের খাদ্য সংস্থার হিসাবে দেশে এ বছর এবং আগামী বছরে এক মিলিয়ন টন চাল ও প্রায় সাড়ে সাত মিলিয়ন টন গমের অভাব হবে। দেশে যদি সুশাসন না থাকে কত লোক মারা যাবে জানি না। তিনি বলেন, ‘দেশ সম্পূর্ণ ভুল পথে চলছে। জাতিসংঘের একটি সনদ পেতে যাচ্ছি। মুক্তিযুদ্ধের যে তিন প্রতিশ্রুতি তার বিপরীতে পুঁজিবাদের দিকে এগোচ্ছি।’
ডা. জাফরুল্লাহ বলেন, যে সংগ্রাম ও আত্মদানের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, তা আজও পূর্ণতা লাভ করেনি। তিনি জাতি ও কারাগারে মারা যাওয়া লেখক মুশতাক আহমেদের কাছে ক্ষমা চান।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, এক ব্যক্তি পাকিস্তানের জেলে থেকে একা বাংলাদেশের স্বাধীনতা আনেননি। আমরা সবাই মিলিতভাবে স্বাধীনতা অর্জন করেছি। তাই সবাই মিলে অসম্পূর্ণ মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ করতে হবে।
অনুষ্ঠানে ৫০ জন মুক্তিযোদ্ধাকে সম্মাননা জানানো হয়। বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যেককে ক্রেস্ট দেওয়া হয়। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ছাত্র-যুব-শ্রমিক অধিকার পরিষদের নুরুল হক নুর, রাষ্ট্রচিন্তার হাসনাত কাইয়ুমসহ নতুন প্রজন্মের নেতারা একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের উত্তরীয় পরিয়ে দেন। পরে মুক্তিযোদ্ধারা বাংলাদেশের লাল-সবুজ পতাকা নতুন প্রজন্মের হাতে তুলে দেন।
সম্মাননা পাওয়া বীর মুক্তিযোদ্ধারা হলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী, ক্যাপ্টেন (অব.) নুরুল হুদা, ক্যাপ্টেন (অব.) সাখাওয়াত হোসেন, মিজানুর রহমান খান, শেখ রফিকুল ইসলাম বাবলু, আবুল বাশার, লায়লা পারভীন বানু, ইশতিয়াক আজিজ উলফাত, মোজাম্মেল হোসেন, একেএম রেজাউল হক প্রমুখ।
একজন মুক্তিযোদ্ধা সম্মাননা গ্রহণের জন্য স্টেজে ওঠার ডাক পেলে তিনি মাইক্রোফোনে অভিযোগ করেন, ‘যে জয় বাংলা স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সে স্লোগান একবারও উচ্চারণ হয়নি এবং যার ডাকে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই বঙ্গবন্ধুর নামও একবার নেওয়া হয়নি।’ তিনি এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে সম্মাননা বর্জন করেন । এ সময় অনুষ্ঠানে আসা অন্যরা তার কথার প্রতিবাদ জানান। তিনি এরপর অনুষ্ঠান ত্যাগ করে চলে যান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান প্রমুখ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!