ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি নোয়েল লু গ্রেতের ওপর চটেছেন কিলিয়ান এমবাপ্পে। যার অন্যতম কারণ, তিনি দেশটির সর্বকালের সেরা ফুটবলার জিনেদিন জিদানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এছাড়া ফ্রান্সের ক্রীড়ামন্ত্রীসহ আরও অনেকেই লু গ্রেতের তীব্র সমালোচনা করেছেন।
মূলত দিদিয়ে দেশমের ফ্রান্স ফুটবল দলের কোচ হিসেবে মেয়াদ বাড়ানো থেকে বিতর্কের সৃষ্টি। সম্প্রতি ফরাসিদের টানা দুটি বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া এই কোচের চুক্তি ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত বাড়িয়েছে ফেডারেশন। যদিও জোর আলোচনা ছিল, এবার জিদান দায়িত্ব পেতে পারেন।
তবে দেশমের সঙ্গে নতুন চুক্তি করায় জিদান এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব পেতে পারেন বলে গুঞ্জন আছে।
এদিকে ফ্রান্সের আরএমসি রেডিওতে সাক্ষাৎকারে লু গ্রেতকে এই প্রসঙ্গেই জিজ্ঞেস করা হয়, জিদান যদি এখন ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে নেন? এতেই বেশ চটে গিয়ে লম্বা উত্তর দেন লু গ্রেত। তিনি বলেন, ‘আমার তাতে মাথাব্যথা নেই। তার যেখানে ইচ্ছা সে যেতে পারে। আমি খুব ভালো করেই জানি যে, জিদান সবসময়ই রাডারে ছিল (ফ্রান্সের সম্ভাব্য কোচ হিসেবে)। তার শুভাকাঙ্ক্ষীরও অভাব নেই। কেউ কেউ তো দেশমের বিদায়ের অপেক্ষায় ছিল… কিন্তু দেশমকে নিয়ে গুরুতর আপত্তি কার থাকতে পারে? কারও নয়।’
লু গ্রেত আরও বলেন, ‘জিদানের যা ইচ্ছা করতে পারে। আমি পরোয়া করি না। তার সঙ্গে আমার কখনও দেখা হয়নি। দেশমের দায়িত্ব ছিন্ন করার কথা আমরা কখনও ভাবিইনি। জিদান যেখানে ইচ্ছা যেতে পারে, কোনো ক্লাবে বা যে কোনো জায়গায়…।’
জিদানের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়েছিল কি না, এই প্রশ্নে লু গ্রেতের উত্তর বিতর্কের আগুনে আরও ঘি ঢেলে দেয়, ‘জিদান আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল কি না? অবশ্যই নয়। চেষ্টা করলেও আমি তার ফোন ধরতাম না।’
এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার পরই তুমুল হইচই শুরু হয় ফ্রান্সে। এই মুহূর্তে ফ্রান্স ফুটবলের সবচেয়ে বড় তারকা এমবাপে টুইটারে লিখেন, “জিদানই ফ্রান্স। তার মতো একজন কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’
ফ্রান্সের ১৯৯৮ বিশ্বকাপ ও ২০০০ ইউরো জয়ের নায়ক জিদান। ২০০৬ বিশ্বকাপে তার অসাধারণ পারফরম্যান্সেই আরেকটি শিরোপা জয়ের কাছাকাছি গিয়েছিল ফ্রান্স।
খেলোয়াড়ি জীবন শেষে কোচিংয়েও জিদান নিজেকে নিয়ে গেছেন নতুন উচ্চতায়। তার কোচিংয়ে রিয়াল মাদ্রিদ জিতেছে দুটি লা লিগা। ইতিহাসের একমাত্র কোচ হিসেবে তিনি জিতেছেন চ্যাম্পিয়ন্স লিগের হ্যাটট্রিক শিরোপা।

০
জিদানের অসম্মানে চটেছেন এমবাপ্পে