ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুরকে প্রাইভেটকার চাপায় হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।
বুধবার রাতে দুই দফা তাঁর ব্যবহৃত মোটরাসাইকেলকে প্রাইভেটকারের মাধ্যমে ধাক্কা দিয়ে হত্যাচেষ্টা করা হলে তিনি অল্পের জন্য রক্ষা পেয়েছেন বলে জানিয়েছেন। গতকাল বুধবার দিনগত রাত ১১টার দিকে রাজধানীর মালিবাগ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাত সাড়ে ৪টার দিকে রাজধানীর হাতিরঝিল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নুর।
গাড়িচাপা দিয়ে হত্যা চেষ্টার অভিযোগ এনে আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে পল্টনের জামান টাওয়ারে সংবাদ সম্মেলন করেন ভিপি নুর।
সংবাদ সম্মেলনে নুর জানান, রাত ১১টার দিকে তার বাড্ডার বাসায় ফেরার পথে মালিবাগ ফ্লাইওভার থেকে নামার সময় একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ- ৩১-৬৫০৮) তাদের অনুসরণ করে তাড়া করে। পরপর দুইবার প্রাইভেটকারটি নুরদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়ার চেষ্টা করে, কিন্তু মোটরসাইকেল চালক আমিনুল ইসলাম (২৪) কৌশলে প্রাইভেটকারের ধাক্কা এড়িয়ে যাওয়ায় ওই প্রাইভেটকারটি ডিআইটি রোড আবুল হোটেলের সামনে একটি বাসকে সজোরে ধাক্কা দেয়।
অভিযোগে আরও বলা হয়, বাসে ধাক্কা দেয়ার পরে প্রাইভেটকারটির চালক গাড়িটিকে কিছুটা পেছনের দিকে নিয়ে পুনরায় নুরদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়ার চেষ্টা করে। তবে এরইমধ্যে স্থানীয় জনসাধারণ এগিয়ে এলে প্রাইভেটকারটি ইউটার্ন নিয়ে চলে যায়।
তবে পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, নুরকে হত্যাচেষ্টা ঘটনা ঘটেনি। তার অভিযোগ সঠিক নয়। এটি নিছক দুর্ঘটনা।

০