অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৫০৩ জন। ফলে গত বছরের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় মোট প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৫৪ হাজার ৫০০ জনে।
সোমবার (২ জুন) বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৫২টি মরদেহ হাসপাতালগুলোতে পৌঁছেছে। এ সময় আহত হয়েছেন আরও ৫০৩ জন, ফলে মোট আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ২৪ হাজার ৬৯৩ জনে।
বিবৃতিতে আরও জানানো হয়, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপ ও রাস্তায় আটকে আছেন। সেসব স্থানে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছেন না।
চলতি বছরের জানুয়ারিতে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময়ের যে চুক্তি হয়েছিল, তা ১৮ মার্চ বাতিল করে ইসরায়েল নতুন করে হামলা শুরু করে। এরপর থেকে গাজায় বিমান ও স্থলপথে হামলা আরও ভয়াবহ রূপ নেয়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ১৮ মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় আরও ৪ হাজার ২০১ ফিলিস্তিনি নিহত এবং ১২ হাজার ৬৫২ জন আহত হয়েছেন।
জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের এ বর্বর হামলায় গাজার প্রায় ৯০ শতাংশ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। উপত্যকার বেশিরভাগ অবকাঠামো ধ্বংস হয়ে গেছে।
এর আগে, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।
এছাড়া গাজায় আগ্রাসনের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলাও চলমান রয়েছে।
০
গাজায় ইসরায়েলি হামলায় আরও ৫২ ফিলিস্তিনি নিহত, আহত ৫০৩