ডেস্ক রিপোর্ট: বিশ্বজুড়ে করোনা প্রতিরোধে টিকা দেওয়া শুরু হয়েছে। প্রথম ডোজ টিকা নেওয়া অনেকের দ্বিতীয় ডোজ গ্রহণের তারিখ পড়ছে রমজান মাসে। তবে রোজা রেখে টিকা নেওয়া যাবে কিনা, তা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়েছেন অনেকে। টিকা নিলে রোজা ভাঙবে কিনা এ প্রশ্ন অনেকের।
এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের গ্রান্ড মুফতি ও ফতোয়াবিষয়ক প্রধান মুফতি শায়খ ড. আহমাদ বিন আবদুল আজিজ আল হাদ্দাদ। তিনি বলেন, টিকা নিলে রোজা ভাঙবে না। খবর গালফ নিউজের।
গ্রান্ড মুফতি বলেছেন, 'রোজাদার ব্যক্তি মুখ, নাক ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে কোনো খাবার, পানীয় বা ওষুধজাতীয় কিছুই গ্রহণ করতে পারবেন না। তবে করোনার টিকা সুচের মাধ্যমে (ইন্ট্রামাস্কুলার) মাংসে নেওয়া হয়। মাংসে টিকা নিলে রোজা ভাঙবে না। ফলে রোজাদার ব্যক্তি করোনার টিকা নিতে পারবেন।'
আল হাদ্দাদ আরও বলেছেন, নাকের শ্লেষ্মা থেকে করোনা পরীক্ষার নমুনা নেওয়া হলেও রোজা ভাঙবে না। ফলে রোজাদাররা ওই পদ্ধতিতে করোনা পরীক্ষার জন্য নমুনা দিতে পারবেন। কারণ ইনজেকশনের মাধ্যমে যেসব ওষুধ শরীরে প্রবেশ করনো হয়, তা রোজা ভেঙে যাওয়ার জন্য যেসব শর্ত রয়েছে, তার মধ্যে পড়ে না। রোজা ভেঙে যাওয়ার জন্য যে গ্রহণযোগ্য খাদ্যনালি বা মস্তিষ্কের পথ রয়েছে তা দিয়ে ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন কিংবা টিকা ইত্যাদি প্রবেশ করানো হয় না। তবে রোজার কষ্ট কমানোর জন্য ইনজেকশন নিলে তা মাকরুহ হয়ে যাবে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৩ এপ্রিল থেকে সংযুক্ত আরব আমিরাতে রোজা রাখা শুরু হতে পারে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!