নিজস্ব প্রতিবেদক: “আমার চোখে আজকের বাংলাদেশ’’ শীর্ষক ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা সারাদেশে ব্যাপক সাড়া ফেলেছে। তারই প্রেক্ষিতে প্রতিযোগিতায় ভিডিও জমা দেয়ার সময় বাড়লো। সারাদেশের হাজার হাজার প্রতিযোগীর অনুরোধে কনটেন্ট জমা দেয়ার সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান দৈনিক এইদিন।
এরই মধ্যে এ আয়োজনের সাথে মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে দেশের জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল দীপ্ত আর জনপ্রিয় পত্রিকা দৈনিক দেশরূপান্তর।
দেশের ৬৪ জেলার সর্বস্তরের সাধারণ মানুষ তথা প্রান্তিক পর্যায়ের জনসাধারণ এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন বলে জানান আয়োজক প্রতিষ্ঠান দৈনিক এইদিন। এক্ষেত্রে অনলাইনে একটি গুগল রেজিস্ট্রেশন ফরম পূরণের মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
রেজিস্ট্রেশন করতে লগ ইন করুন:
https://forms.gle/P7pqnXV9fmM1Rt3Q6
দৈনিক এইদিনের অফিসিয়াল ফেসবুক পেইজে ২৫ অক্টোবর থেকে শুরু হয় ‘‘আমার চোখে আজকের বাংলাদেশ’’ শীর্ষক এই ভিডিও কনটেন্ট প্রতিযোগিতা। প্রতিযোগীদের অনুরোধে ভিডিও জমা দেয়ার সময় বাড়িয়ে ২০ নভেম্বর ২০২৩ পর্যন্ত করা হয়েছে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে মানতে হবে যেসব নিয়মাবলী:
১) আপনার প্রস্তুতকৃত ভিডিওটি গুগল ড্রাইভ লিংকের মাধ্যমে অথবা সরাসরি আপলোডের মাধ্যমে আগামী ২০ নভেম্বর ২০২৩ তারিখের মধ্যে আমাদের কাছে পাঠাতে হবে। ড্রাইভ লিংকের ক্ষেত্রে অবশ্যই এক্সেস পাবলিক ভিউ থাকতে হবে।
২) ভিডিও কনটেন্ট তৈরির ক্ষেত্রে অবশ্যই নিজের ধারণকৃত ফুটেজ ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যে কোন মোবাইল ফোন বা ক্যামেরা নির্বাচন করা যেতে পারে।
৩) ভিডিওতে সাধারণ মানুষের বক্তব্য ব্যবহার করা যেতে পারে। সেক্ষেত্রে বক্তব্য স্পষ্ট হতে হবে।
৪) কপিরাইট রয়েছে এমন অডিও বা মিউজিক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।
৫) ভিডিওর ব্যাপ্তি সর্বোচ্চ ২ মিনিট।