আগামী সপ্তাহ থেকে পাকিস্তানের প্রায় ৬০০টি ফার্মার উৎপাদন ইউনিট বন্ধ করে দেওয়ার আন্টিমেটাম দিয়েছে পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (পিপিএমএ)। ওষুধ তৈরির জন্য ব্যবহৃত কাঁচামালের উপর আরোপিত কর ইস্যুতে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক ব্যর্থ হওয়ার পর এমন আল্টিমেটাম দিয়েছে তারা।
গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পিপিএমএ’র চেয়ারম্যান কাজী মোহাম্মদ মনসুর দিলাওয়ার বলেন, ওষুধের কাঁচামালের ওপর ১৭ শতাংশ বিক্রয় কর আরোপের সরকারের সিদ্ধান্তকে অ্যাসোসিয়েশন দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। তিনি দাবি করেন, সরকার কাঁচামাল ক্রয়ের উপর যে নির্ধারিত কর, তা পরিশোধ করার আশ্বাস দিয়েছিল। কিন্তু পরে তারা তা পরিশোধ করতে অস্বীকার করেছে।
মনসুর দিলাওয়ার আরও বলেন, ‘বোতল, অ্যালুমিনিয়াম এবং ইমপালস গ্লাসের মতো বেশ কিছু উপকরণের দাম, সেইসঙ্গে বিদ্যুৎ এবং গ্যাসের দাম ক্রমাগত বাড়ছে, অন্যদিকে সরকার তাদের উপর বিক্রয় কর আরোপ করেছে।’
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘সরকার ঠিকাদার এবং পরামর্শদাতাদের পরিষেবার ওপরও বিক্রয় কর আরোপ করেছে। যন্ত্রপাতি এবং ওষুধের প্ল্যান্ট আমদানিতেও বিশাল কর রয়েছে। এখন কাঁচামাল আমদানিতে কর আরোপ করা হয়েছে যা সরকারের প্রতিশ্রুতি সত্ত্বেও পরিশোধ করা হচ্ছে না।’
অন্যদিকে প্রাক্তন পিপিএমএ’র চেয়ারম্যান হামিদ রাজা বলেছেন, ‘অ্যাসোসিয়েশন সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য সরকারকে পাঁচ দিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে, অন্যথায় শিল্প ধর্মঘটে যাওয়া ছাড়া আর কোনও বিকল্প থাকবে না।’
পিপিএমএ’র আরেক সাবেক চেয়ারম্যান আসাদ সুজা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘উৎপাদন বন্ধ হলে ওষুধের ঘাটতি দেখা দেবে এবং দামও বাড়বে। সরকারের সিদ্ধান্তের কারণে শেষ পর্যন্ত জনগণ ক্ষতিগ্রস্ত হবে।’ জনগণের এই ক্ষতির জন্য তারা দায়ী থাকবেন না বলেও মন্তব্য করেছেন তিনি।
পিপিএমএ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উসমান শওকত পাকিস্তানের গণমাধ্যম ডন’র সঙ্গে আলাপকালে বলেন, ‘ওষুধ তৈরিতে ব্যবহৃত কাঁচামাল বা সক্রিয় ফার্মাসিউটিক্যাল উপাদানের (এপিআই) ওপর ১৭ শতাংশ সেলস ট্যাক্স আরোপ করা হয়েছে। আমরা অর্থমন্ত্রী শওকত তারিনের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করেছি এবং প্রতিবারই আমরা সরকারের পক্ষ থেকে আশ্বাস পেয়েছি যে আমাদের সমস্যাটি সমাধান করা হবে, কিন্তু তারপরে আমাদের সঙ্গে যেসব টিম আলোচনা করেছিল, তদের পরিবর্তন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা কাঁচামাল কেনার সময় বিক্রয় কর প্রদান করি যা ফেরত দেওয়া উচিত, কিন্তু এখন ফেডারেল বোর্ড অফ রেভিনিউ (এফবিআর) বলছে, আমাদের স্টকের পরিমান সরবরাহ করতে হবে এবং তারা সেগুলো পরীক্ষা করবে। এর অর্থ হল পাকিস্তানের ড্রাগ রেগুলেটরি অথরিটি (ড্র্যাপ) সহ একটি নতুন সংস্থাকে আমাদের স্টক পরীক্ষা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আমাদের ট্যাক্স পরিশোধে আরও দেরি হবে।’
ডনের এক প্রশ্নের উত্তরে উসমান শওকত জানান, অর্থ মন্ত্রণালয় তাদের স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তান থেকে সুদমুক্ত ঋণ প্রদানের প্রস্তাব দিলেও তা গ্রহণ করা সম্ভব ছিলনা।
তাদের কাছে ৬০০টি ফার্মাসিউটিক্যাল প্রোডাকশন ইউনিট বন্ধ করা ছাড়া আর কোনও বিকল্প নেই উলেখ করে উসমান আরও বলেন, কেমিস্ট এবং ড্রাগস অ্যাসোসিয়েশন তাদের মেডিকেল স্টোরগুলোও বন্ধ রাখবে।
সেইসঙ্গে ওষুধ শিল্পে মুনাফা কমে আসার কারণে বাজারে ইতোমধ্যে বেশ কয়েকটি ওষুধের ঘাটতি রয়েছে উল্লেখ করে পিপিএমএ’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য উসমান শওকত বলেছেন, বাজারে বিদ্যুতের দামও বাড়তির দিকে। ফলে এখন সরকারের উচিত ফার্মা শিল্পকে ভর্তুকির আওতায় আনা। তা না হলে বাজার থেকে হয়তো ওষুধ গায়েব হয়ে যাবে বা ওষুধের দাম বেড়ে যাবে অনেকাংশে।

০
৬০০ ওষুধের কারখানা বন্ধের ঘোষণা উৎপাদনকারীদের