আগামী ২৬ মার্চ মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, ‘গতকাল (রোববার, ১৩ ডিসেম্বর) পর্যন্ত আমরা ১২২২ জন বুদ্ধিজীবীর একটি তালিকা প্রকাশ করেছি। আমরা আরও খতিয়ে দেখছি। যারা বাদ পড়েছেন তাদের নিয়ে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হবে।’
আজ সোমবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন মন্ত্রী।
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, 'আজকে মৌলবাদী গোষ্ঠী পবিত্র ইসলাম ধর্মকে কলঙ্কিত করে ধর্মের নামে মিথ্যাচার করছে। স্বাধীনতার ৫০ বছরের প্রাক্কালে তাদের আষ্ফালন আমাদের জন্য নিঃসন্দেহে অশনি সংকেত। মৌলবাদী গোষ্ঠীর শেকড় অনেক গভীরে, তাদের সহজে উপড়ে ফেলা যাবে না। তবে শেখ হাসিনার নেতৃত্বে এ মৌলবাদী শক্তিকে উপড়ে ফেলতে জাতি আজ ঐক্যবদ্ধ।'
প্রসঙ্গত, সরকার প্রাথমিকভাবে এক হাজার ২২২ জন শহীদ বুদ্ধিজীবীর তালিকা অনুমোদন করেছে। রবিবার শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়নে গঠিত কমিটির প্রথম সভায় এ তালিকা অনুমোদন দেওয়া হয়। চলতি মাসেই আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করা হবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!