লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট গঠন করা হয়েছে। বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তা নিয়ে ইউনিটটি ইতোমধ্যে কাজ শুরু করেছে। অভিযান আরও জোরদারের জন্য প্রয়োজনীয় কৌশল নেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভারী অস্ত্র উদ্ধারে তথ্য দিয়ে সহযোগিতা করলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার দেওয়া হবে। পিস্তল, রিভলভার ও শর্টগান উদ্ধারে তথ্য দিলে সর্বোচ্চ ৫০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
এ ছাড়া সাউন্ড গ্রেনেড, লুট হওয়া টিয়ার গ্যাসের শেলসহ অন্যান্য অস্ত্র উদ্ধারে তথ্যদাতাদের ক্ষেত্রবিশেষে ১০ হাজার, ১৫ হাজার ও ২০ হাজার টাকা পর্যন্ত পুরস্কার দেওয়া হবে।
সারাদেশে এ অভিযান চলছে জানিয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, মাদক চোরাচালান, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধেও বিশেষ অভিযান পরিচালনা করা হবে। গোয়েন্দা সংস্থাগুলোর সহায়তায় এসব কার্যক্রম আরও জোরদার করা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি ঘটানোর আশা প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার জনপ্রত্যাশা অনুযায়ী ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!