আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে অপহরণের পর হত্যার দায় স্বীকার করেছে দেশটির জঙ্গি গোষ্ঠি ইসলামিক স্টেট (আইএস)।
গত শনিবার (২ জানুয়ারি) ওই শ্রমিকদের অপহরণ করে কয়লা খনির কাছেই তাদের হত্যা করে জঙ্গিরা। ভুক্তভোগীরা সংখ্যালঘু শিয়া সম্প্রদায়ের সদস্য ছিল, হাজারা নামের এই সম্প্রদায়ের মানুষ বারবার উগ্রপন্থীদের লক্ষ্যবস্তু হয়ে আসছে, কারণ তারা শিয়া ইসলামের অনুসারী ছিল বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবদেনে বলা হয়েছে, শনিবার গভীর রাতে প্রদেশটির রাজধানী, কোয়েটার অদূরে এবং আফগানিস্তানের সীমান্তের কাছাকাছি অবস্থিত ছোট শহর মাচের কাছে এ হামলার ঘটনা ঘটে। বেলুচিস্তান দেশটির বৃহত্তম এবং দরিদ্রতম অঞ্চল। সশস্ত্র জঙ্গিরা শ্রমিকদের অপহরণ করে এবং কাছের কয়েকটি পাহাড়ে নিয়ে যায়।
ঘটনাস্থলে ধারণকৃত এক ভিডিওতে দেখা গেছে, একটি ছোট্ট ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মৃতদেহ। প্রত্যেকের দুটো হাত একসাথে বাঁধা ছিল।
বেলুচিস্তানের আধাসামরিক বাহিনী লেভিস ফোর্সের কর্মকর্তা আলী জাতোইয়ের বরাত দিয়ে ডন সংবাদপত্র জানিয়েছে, ঘটনাস্থলেই ৬ শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়। বাকি ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে নেয়ার পথে মারা যান।
এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এই হামলাকে ‘অমানবিক সন্ত্রাসী তৎপরতা’ বলে নিন্দা জানিয়েছেন।
ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভকারীরা মৃতদেহগুলো প্রধান রাস্তায় মধ্যে ফেলে অবরোধ করে রাখে। কর্মকর্তারা দায়ীদের দ্রুত গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন। সুন্নি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পাকিস্তানে হাজারা সম্প্রদায়ের সদস্যরা প্রায়ই উগ্রপন্থীদের হামলার মুখে পড়ে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!