আওয়ামী লীগ নেতারা বলেছেন, কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাবে না, দেশের জনগণই ক্ষমতায় বসাবে। ১০ ডিসেম্বরের ভয় দেখিয়ে লাভ নেই, ডিসেম্বর বিজয়ের মাস, আর এ বিজয় আওয়ামী লীগের, বিএনপির নয়। লাখ লাখ মানুষ পতাকা হাতে রাজপথে থাকবে।
বুধবার (১৯ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত আলোচনায় এসব কথা বলেন তারা।
অনুষ্ঠানে আওয়ামী লীগের নেতারা ১০ ডিসেম্বর বিএনপিকে গৃহবন্দি করে রাখার হুমকি দেন। তারা বলেন, ভোট ছাড়া অন্য কোনো পন্থায় ক্ষমতায় আসার স্বপ্ন দেখে লাভ নেই।
১০ ডিসেম্বরের পরে দেশ চলবে বেগম জিয়ার কথায়- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ নেতারা এসব কথা বলেন।
ক্ষমতাসীন দলের নেতারা হুশিয়ারী দিয়ে বলেন, ১০ ডিসেম্বর আওয়ামী লীগ দেশ ছাড়বে না বরং বিএনপিকেই সেদিন গৃহবন্দি করবে আওয়ামী লীগ। ভোট ছাড়া অন্যভাবে ক্ষমতা হস্তান্তর করার উপায় নেই। শেখ হাসিনার নেতৃত্বেই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে।
এ সময় সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ৭১ সালের পরাজিত শক্তি বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। আওয়ামী লীগকে ভয় দেখিয়ে লাভ নেই। কোনো বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারবে না, দেশের জনগণই তাদের ক্ষমতায় বসবে। ডিসেম্বর থেকে পতাকা নিয়ে রাজপথে নামবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, কেউ যদি অন্ধকারের চোরাপথে ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন সেটি হবে দিবাস্বপ্ন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!