বাংলাদেশের অভিনয় জগতের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি আজ থেকে ১১ বছর আগে আমাদের মাঝ থেকে হারিয়ে গেছেন। তিনি আর কেউ নন, দেশের অন্যতম কালজয়ী অভিনেতা হুমায়ুন ফরীদি।
১৯৮০ ও ৯০’র দশকে যে কয়েকজন অভিনয় শিল্পী মঞ্চ ও টিভি নাটককে অসম্ভব জনপ্রিয়তা এনে দিয়েছিলেন, ফরীদি ছিলেন তাদেরই একজন। অভিনয় করতে গিয়ে তিনি নিজস্ব একটি অভিনয়-ধারা তৈরী করেছিলেন, যা তাঁকে সময়ের কোলে অনন্য করে রেখেছে। তাইতো দেশ-বিদেশের অগণিত মানুষ আজও তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করে।
আজ সেই কিংবদন্তীর প্রয়াণ দিবস। ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি তারিখে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। সমগ্র দেশবাসী যখন ফাল্গুনের উৎসবে মাতোয়ারা, তখন তাঁর ভক্তদের মাঝে নেমে আসে হাহাকার। ভক্তদের হৃদয় শূন্য করে না ফেরার দেশে পাড়ি জমান ৬০ বছর বয়সী এই অভিনেতা। তাঁর শোকে স্তব্ধ হয়ে যায় পুরো দেশ।
হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯ মে ঢাকার গাজীপুর জেলায়। তিনি বাবা এটিএম নূরুল ইসলাম ও মা বেগম ফরিদা ইসলামের দ্বিতীয় সন্তান ছিলেন। জন্ম ঢাকায় হলেও শৈশব-কৈশোরে স্থায়ীভাবে তার থাকা হয়নি ঢাকায়। বাবার চাকরির সুবাদে ঘুরতে হয়েছে মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, কিশোরগঞ্জ, মাদারীপুরসহ আরও অসংখ্য জেলায়। তিনি মাদারীপুরের ইউনাইটেড ইসলামিয়া গভর্নমেন্ট হাই স্কুলের ছাত্র ছিলেন। মাধ্যমিক স্তর উত্তীর্ণের পর চাঁদপুর সরকারী কলেজে পড়াশোনা করেন। এরপর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) অর্থনীতি বিষয়ে পড়াশোনান্তে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন।
হুমায়ূন ফরীদির অভিনয় জীবন শুরু হয় মঞ্চে অভিনয়ের মাধ্যমে। বিশ্ববিদ্যালয়ের নাট্য কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নাট্য উৎসবে তিনি অন্যতম সংগঠক ছিলেন। এখানে তাঁর লেখা ‘আত্মস্থ ও হিরন্ময়ীদের বৃত্তান্ত’ নাটক পাঁচটি নাটকের মধ্যে সেরা নির্বাচিত হয়। এর সুবাদে পরিচয় ঘটে ঢাকা থিয়েটারের নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুর সঙ্গে। মূলত এখান থেকে হুমায়ুন ফরীদির অভিনয় যাত্রা শুরু।
ঢাকা থিয়েটারের মধ্য দিয়ে হুমায়ুন ফরীদির মঞ্চযাত্রা শুরু হয়। তিনি বলেছিলেন, “চা আনা আর কস্টিউম পরিয়ে দেয়া পর্যন্ত তার প্রাথমিক গণ্ডি। আর সেলিম আল দীনের ‘চরকাঁকড়ার ডকুমেন্টারি’ নাটকের প্রোডাকশনে কাজ করি। এরপর একই দলের একই লেখক ও নির্দেশকের ‘সংবাদ কার্টুন’-এ ছোট্ট একটি চরিত্রে সুযোগ পাই।” তারপর ‘শকুন্তলা’, ‘ফণীমনসা’, ‘কীত্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’ এবং ১৯৯০ সালে ‘ভূত’ দিয়ে শেষ হয় তাঁর ঢাকা থিয়েটার জীবন।
আতিকুল হক চৌধুরীর প্রযোজিত ‘নিখোঁজ সংবাদ’-এ অভিনয় করে টিভি নাটকে অভিষেক ঘটে ফরীদির। এরপর কাজ করেছেন অসংখ্য জনপ্রিয় নাটকে। হুমায়ূন ফরীদি অভিনয়কে এতটাই ভালোবাসতেন যে ১৯৮৫ সালের দিকে অনুধাবন করেন অভিনয় ছাড়া তিনি চলতে পারবেন না। অন্য কিছু থেকে রোজগার করা তাঁর পক্ষে সম্ভব নয়। তার একমাত্র অবলম্বন কিংবা পুঁজি হচ্ছে অভিনয়।
১৯৯০-এর দশকে হুমায়ুন ফরীদি চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সেখানেও বিপুল জনপ্রিয়তা লাভ করেন। বলা হয়ে থাকে যে, স্যুটিংস্থলে অভিনেতার তুলনায় দর্শকেরা হুমায়ুন ফরীদির দিকেই আকর্ষিত হতো বেশি।
২০০৪ সালে ফরীদি দুটি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেন, সেগুলো হল হুমায়ূন আহমেদের শ্যামল ছায়া ও তৌকীর আহমেদের জয়যাত্রা চলচ্চিত্রে অভিনয় করেন। এই বছর তিনি মাতৃত্ব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন।
ব্যক্তিগত জীবনে হুমায়ূন ফরীদি দুবার বিয়ে করেন। প্রথম বিয়ে করেন ১৯৮০'র দশকে। স্বাধীনতার পর রমনায় প্রথম স্ত্রী মিনু ওরফে নাজমুন আরা বেগমের সাথে বেলী ফুলের মালা বদল করে বিয়ে করে সাড়া ফেলে দিয়েছিলেন। শারারাত ইসলাম দেবযানী নামের তার এক মেয়ে রয়েছে এ সংসারে। পরবর্তীতে সহকর্মী এবং বাংলাদেশের অভিনয়ের জগতের আরেকজন উজ্জ্বল নক্ষত্র অভিনেত্রী সুবর্ণা মোস্তফাকে বিয়ে করলেও অনেক তিক্ততার মধ্য দিয়ে ২০০৮ সালে তাদের মধ্যে বিবাহ-বিচ্ছেদ ঘটে। জীবনের শেষ দিনগুলি অনেকটা নিঃসঙ্গ কেটেছে এই শক্তিমান অভিনেতার।
২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টার দিকে ঢাকার ধানমন্ডিতে তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এর পূর্বে তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ায় তাকে ঢাকার মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সুস্থ হয়ে বাসায় ফিরে আসার পর তিনি ১৩ ফেব্রুয়ারি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। এই আঘাতেই তার মৃত্যু হয়।
হুমায়ুন ফরীদি বলতেন, একজন ভালো অভিনেতা দিনের চব্বিশ ঘণ্টাই অভিনয় করে চলেন। কিন্তু তিনি আমাদের ছেড়ে ওপারে চলে গেছেন চিরতরে, এটা কোন অভিনয় নয়। প্রতিটা মানুষের মৃত্যুর স্বাদ নিতে হবে এটাই চিরন্তন সত্যি। এর জন্যই হয়তো হুমায়ুন ফরিদী বলতেন ‘জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া”।
হুমায়ুন ফরিদী ছিলেন সিনেমা জগতের অত্যন্ত জনপ্রিয় একজন অভিনেতা। দাপটের সঙ্গে খল চরিত্রে অভিনয় করলেও ইতিবাচক চরিত্রেও তার অভিনয় ছিল অতুলনীয়। শুধু সিনেমা নয়, টেলিভিশন নাটক এবং মঞ্চেও তাঁর অভিনয় দেখার জন্য মুখিয়ে থাকতেন দর্শকরা। তবে শুধু অভিনয় দিয়েই মানুষকে বিমোহিত করেছিলেন বললে ভুল হবে, তাকে বলা হয় অভিনেতাদের অভিনেতা, একজন আদর্শ শিল্পী। তার অভিব্যক্তি, অট্টহাসি, ব্যক্তিত্বের ভক্ত কে না ছিলেন! অনেকের কাছে তার ব্যক্তিজীবনের গল্পও বেশ অনুপ্রেরণার। নিজের চরিত্রকে এত অসাধারণভাবে ফুটিয়ে তুলতেন যে, দর্শকরাও হারিয়ে যেতেন সেই অভিনয়ের মায়াজালে। ফরীদিবিহীন ১১তম বছরে তাঁকে জানাই বিনম্র শ্রদ্ধা।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!