লাহোরে আলি আব্বাস চুল কাটার জন্য হাতুড়ি, কসাইয়ের ছুরি ও আগুন ব্যবহার করেন। আলি আব্বাসের গল্প আলি বাবার গল্পের চেয়ে কম বিস্ময়কর নয়। ক্ষৌরকর্মে ক্ষুর নয়, আলি আব্বাস ব্যবহার করেন কসাইয়ের ছুরি ও হাতুরি এবং কাঁচের টুকরো।
চুলের স্টাইল, ডিজাইনে পরিবর্তন আনার জন্য ব্যবহার করেন আগুন। প্রথার বাইরে আলি আব্বাসের এই অভিনব পদ্ধতি সাড়া জাগিয়েছে, জনপ্রিয়ও হয়ে উঠেছে। অনেকে পাগলের কাজ বলে মনে করে। কিন্তু আলি আব্বাস জানান, প্রতিদিন দোকানে চুল কাটার সময় তিনি নতুন পদ্ধতি নিয়ে পরীক্ষা করতেন।
‘একটি ক্লিভার (কসাইয়ের ছুরি) ও হাতুরি দিয়ে চুল কাটার চেষ্টা করছি’
আলি আব্বাস নিঃসংকোচে জানিয়ে দেন। এটা তার কাছে একটি নতুন অভিজ্ঞতা। এক বছরের প্রশিক্ষণের পর তিনি এই দক্ষতা অর্জন করেছেন।
চুলকে স্তরে স্তরে বিন্যস্ত করার জন্য সাধারণত কাঁচি ব্যবহার করা হয়। হেয়ার ড্রেসার আলি আব্বাস সেক্ষেত্রে কাঁচের টুকরো ব্যবহার করেন। কাজটি তিনি হৃদয় দিয়ে করেন, আর মহান সৃষ্টিকর্তা তাকে পথ দেখান।
শুধু পুরুষ নয় মহিলারাও আলি আব্বাসের অনুরাগী ক্লায়েন্ট।
একজন মহিলা ক্লায়েন্টকে প্রশ্ন করা হলে তিনি তার অভিজ্ঞতার কথা জানান, প্রথমে ভয় পেয়েছিলেন তিনি যদিও সবকিছুই ঠিকঠাক চলছিল। আলি আব্বাসে দক্ষতায় তিনি সন্তুষ্ট এবং আবার আব্বাসের কাছে যাওয়ার জন্য প্রস্তুত।
হেয়ার স্টাইলে আগুন-ছুরি ব্যবহারের পর ভবিষ্যতে আরও নতুন কৌশল উদ্ভাবন ও প্রববর্তনের জন্য আলি আব্বাস আগ্রহী।
ভিডিও দেখতে ক্লিক করুন
সূত্র: অ্যারিনিউজ ডটটিভি