ডেস্ক রিপোর্ট: স্বাধীনতা ঘোষণা করলে তাইওয়ানকে যুদ্ধের মুখোমুখি হতে হবে বলে হুঁশিয়ার করেছে চীন। বৃহস্পতিবার চীনের বিমানবাহিনীর সাম্প্রতিক তৎপরতা নিয়ে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি উল্লেখ করেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কুইয়ান।
সম্প্রতি তাইওয়ানের উপকূল ঘেঁষে সামরিক তৎপরতা বৃদ্ধি করেছে চীন। গত সপ্তাহে দ্বীপটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনেকগুলো যুদ্ধবিমান এবং বোমারু বিমান মোতায়েন করেছে চীন।
তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে মানে না তারা। সে দেশের সরকারও চীনের কাছে 'তাইওয়ান কর্তৃপক্ষ' মাত্র। চীন থেকে তাইওয়ান প্রায় ১১০ মাইল দূরে। দেশটিতে নির্বাচিত সরকার থাকলেও চীনের ভয়ে বিশ্বের অধিকাংশ দেশই তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখে না। জাতিসংঘের সদস্যভুক্ত ১৯৩টি দেশের মধ্যে তাইওয়ানের সঙ্গে পূর্ণ কূটনৈতিক সম্পর্ক আছে মাত্র ১৫টি দেশের। চীনের বাধায় জাতিসংঘের সদস্যপদও পায়নি তাইওয়ান । চীন বরাবরই বলে আসছে , 'এক দেশ, দুই ব্যবস্থা' নীতির আওতায় পুঁজিতান্ত্রিক তাইওয়ানকে চীনের সঙ্গে যুক্ত থাকতে হবে।
তাইওয়ানের সাম্প্রতিক তৎপরতায় চীন সরকারের বিশ্বাস, দ্বীপটির সরকার পরিপূর্ণ স্বাধীনতা ঘোষণার দিকে অগ্রসর হচ্ছে। যদিও তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন বরাবরই বলে আসছেন, তারা স্বাধীন একটি দেশ, সাংবিধানিকভাবে যেটা রিপাবলিক অফ চায়না নামে পরিচিত।
বৃহস্পতিবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র উ কুইয়ান বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতেই তাইওয়ান উপকূলে চাইনিজ পিপলস লিবারেশন আর্মির সাম্প্রতিক সামরিক তৎপরতা পরিচালনা করছেন তারা।
দক্ষিণ চীন সাগরে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের তৎপরতাকে তিনি বলেন, বৈদেশিক হস্তক্ষেপ এবং উস্কানির বিরুদ্ধে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখাতে প্রস্তুত তারা।
তাইওয়ানের মুষ্টিমেয় কিছু লোক দেশটির স্বাধীনতার পক্ষে বলে মন্তব্য করেন উ কুইয়ান।
তাইওয়ানের স্বাধীনতার পক্ষে তৎপরতা পরিচালনাকারী দেশসসূহকে হুঁশিয়ার করে দিয়ে তিনি বলেন, আগুন নিয়ে খেলবেন না, তাতে নিজেদের হাতই পুড়ে যাবে।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!