আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত স্থগিত রাখলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর শাসনকালের শেষ পর্যায়ে দেশ দুটির সঙ্গে অস্ত্র বিক্রির চুক্তি করেছিলেন। এছাড়া বাইডেন প্রশাসন সম্পর্ক জোরদার করছেন বৈরী সম্পর্কের দেশগুলোর সঙ্গে। রাশিয়ার প্রেসিডেন্টের পর জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ফোনালাপে চীন, উত্তর কোরিয়া বিষয়ে আলোচনা করেছেন জো বাইডেন। সংবাদ সংস্থা ডয়চে ভেলে এ খবর জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে গতকাল বুধবার অবশ্য দাবি করা হয়েছে, এই স্থগিতাদেশ নিয়মিত প্রশাসনিক সিদ্ধান্তের অংশ। রীতি অনুযায়ী, নতুন প্রশাসন এসে আগের প্রশাসনের বড় ধরনের অস্ত্র চুক্তির সিদ্ধান্ত খতিয়ে দেখে। তাই সৌদি আরব ও আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রির সিদ্ধান্ত খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন। তারপর ঠিক হবে, অস্ত্র বিক্রির সিদ্ধান্ত বহাল থাকবে, না কি তা বাতিল হবে।
ইসরাইলকে সমর্থনের মাধ্যমে ইরানকে চাপে রাখতে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে কাছে টানার উদ্যোগ নিয়েছিলেন সদ্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিক খাশোগি হত্যায় সৌদি যুবরাজকে রক্ষার অভিযোগও রয়েছে ট্রাম্পের বিরুদ্ধে।
নির্বাচনী প্রতিশ্রুতিতে সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নের কথা জানিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেনে সৌদি আগ্রাসনে মার্কিন সহায়তা বন্ধের প্রতিশ্রুতি হিসেবে ক্ষমতা নেওয়ার এক সপ্তাহের মাথায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে এফ-৩৫ যুদ্ধবিমানসহ সমরাস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।
দায়িত্ব নেওয়ার পর বুধবার প্রথম সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এমন তথ্য জানান। তিনি বলেন, ট্রাম্প যেসব সামরিক সরঞ্জাম বিক্রির আগাম অনুমোদন দিয়েছিলেন সেগুলোও পর্যালোচনা করবে বাইডেন প্রশাসন। এছাড়া ইয়েমেনে হাউথি বিদ্রোহীদের ওপর ট্রাম্পের আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা প্রত্যাহারের কথা জানান অ্যান্টনি ব্লিংকেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!