একই প্রতিষ্ঠান কীভাবে বারবার ঠিকাদারি পায় সেই ‘রহস্যের’ কারণ উদঘাটন করতে বলেছে সংসদীয় কমিটি। এ বিষয়ে মন্ত্রণালয়কে আগামী বৈঠকে তদন্ত প্রতিবেদন দিতে সুপারিশ করা হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, একই ঠিকাদারি প্রতিষ্ঠান কীভাবে বারবার টেন্ডারের কাজ পেয়ে থাকে তার রহস্য উদ্ঘাটনের লক্ষ্যে একটি তদন্ত প্রতিবেদন আগামী সভায় উপস্থাপনে কমিটি মন্ত্রণালয়কে সুপারিশ করে।
সংসদীয় কমিটির একাধিক বৈঠকে এ বিষয়ে এর আগেও আলোচনা হয়েছিল বলে জানা গেছে। ওই সব বৈঠকে নতুন নতুন ঠিকাদারদের দিয়ে কাজ করালে কাজের মান ভালো হয় বলেও দাবি করা হয়েছিল।
আজ বৈঠকে মতিঝিল বিআরটিসি ডিপোসংলগ্ন জায়গার লিজ গ্রহণকারী রেহানা বেগম ও রুবেলের কাছ থেকে বকেয়া পাওনা টাকা আদায়সহ তাঁদের উচ্ছেদের সুপারিশ করা হয়। বৈঠকের কার্যবিবরণী সূত্রে জানা গেছে, রেহানা বেগম ’৯০ সালের দিকে বিআরটিসি ডিপোসংলগ্ন ৫০০ বর্গফুট জায়গা লিজ নিয়েছিলেন। ওই লিজ গ্রহীতা মারা গেলেও তাঁকে জীবিত দেখিয়ে তাঁর নামে বরাদ্দ বহাল রাখা হয়েছে।
বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণ প্রকল্প এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণকেন্দ্র স্থাপন প্রকল্পের কাজসমূহের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সমাপ্তকরণের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য আবু জাহির, ছলিম উদ্দীন তরফদার, সেখ সালাহউদ্দিন, রাবেয়া আলীম ও মেরিনা জাহান।
০
সেতু মন্ত্রণালয়ে একই প্রতিষ্ঠান বারবার কেন কাজ পায়?