জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, সীমান্তে বাংলাদেশি হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। একইসঙ্গে তিনি দাবি করেন, সরকার ব্যর্থ হলে সীমান্ত রক্ষায় জনগণকে সঙ্গে নিয়ে তার দল মাঠে নামবে।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদেমুলের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সীমান্ত হত্যা চলতে থাকলে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা উচিত। না হলে আমাদের দায়িত্ব দিন, আমরা সীমান্ত হত্যা বন্ধ করব। অস্ত্র না থাকলেও আমরা বাঁশ হাতে নিয়ে সীমান্তে প্রস্তুত থাকব।’
তিনি অভিযোগ করেন, সীমান্তে বাংলাদেশিদের হত্যার ঘটনায় ভারতীয় বাহিনীর বক্তব্যকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার ভাষ্য, ‘বাংলাদেশের মানুষ চোরাচালান করতে পারে না। সীমান্তের মানুষ বছরের পর বছর নির্যাতনের শিকার হচ্ছে।’
এনসিপির এই নেতা আরও বলেন, সীমান্তে নিহত ব্যক্তিদের জন্য সরকারি ক্ষতিপূরণ ও দীর্ঘমেয়াদি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। তিনি দাবি করেন, তার দল ক্ষমতায় গেলে সীমান্তে নিহতদের পরিবারকে সহায়তার জন্য ফাউন্ডেশন গঠন করবে।
পশ্চিমবঙ্গ ও আসাম সীমান্ত পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি সরকারকে সীমান্ত এলাকায় সতর্কতা জোরদার এবং সীমান্তবাসীকে সংঘবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জিয়াউর রহমান–কে নিয়েও রাজনৈতিক মন্তব্য করেন। পাশাপাশি গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান।
সাংবাদিকদের বিষয়ে তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর এখনও নিপীড়ন চলছে। আগে করত শেখ হাসিনা সরকার, এখন করছে বর্তমান সরকার। সত্য সাংবাদিকদের আমরা সমর্থন করি।’
এ সময় এনসিপির উত্তরাঞ্চলের সমন্বয়ক রাসেল আহমেদসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৪ মে হাতীবান্ধা উপজেলার আমঝোল সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে স্থানীয় যুবক খাদেমুল নিহত হন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!