আফগানিস্তানের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিতের মিশনে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে টাইগাররা। আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ম্যাচটি শুরু হচ্ছে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
প্রথম ওয়ানডেতে টপ অর্ডারের ব্যর্থতার পরও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে তামিম বাহিনী। অন্যদিকে, জয়ের আশা জাগিয়েও শেষমেশ হারের পর সিরিজ বাঁচানোর ম্যাচে তিন পরিবর্তন নিয়ে খেলছে আফগানিস্তান। গুলবাদিন নাইব, ইয়ামিন আহমেদজাঈ এবং আহমেদ জাদরানের জায়গায় একাদশে সুযোগ দেওয়া হয়েছে রিয়াজ হাসান, ফরিদ আহমেদ এবং আজমাতুল্লাহ ওমরজাঈকে।
প্রথম ওয়ানডেতে জয় পেলেও বাংলাদেশের ভাবনায় তিন বিভাগ। দ্বিতীয় ম্যাচে উন্নতি আনতে হবে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিংয়ে। একদিন আগেই এমনটা জানিয়েছেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গো। টপ অর্ডার নিয়ে চিন্তা থাকলেও, কোয়ালিটি অভিজ্ঞ ক্রিকেটার থাকায় ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী কোচ। আফিফ দারুণ পারফর্ম করলেও এখনি তার পজিশনে উন্নতি আসছে না বলে জানান ডমিঙ্গো।
এদিকে, আজকের ম্যাচে জয় তুলে নিতে পারলে টাইগাররা একই সঙ্গে পাবে দুটি সুখবর। প্রথমত, এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়। দ্বিতীয়ত, সুপার লিগের শীর্ষে পৌঁছানোর সুযোগ। চলতি সিরিজ শুরুর আগে খেলা চার সিরিজের ১২ ম্যাচের মধ্যে ৮টিতে জিতেছিল বাংলাদেশ। সেখান থেকে পাওয়া ৮০ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ সুপার লিগে টাইগারদের অবস্থান ছিল দ্বিতীয়। প্রথম ম্যাচ জেতার পর ঝুলিতে যোগ হয়েছে দশ পয়েন্ট, তবে বদলায়নি অবস্থান।
এখন ৯০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানেই রয়েছে বাংলাদেশ। তবে আজকের ম্যাচটি জিতলে শুধু অবস্থানই বদলাবে না, প্রথম দল হিসেবে পয়েন্টের সেঞ্চুরিও করে ফেলবে বাংলাদেশ। তাও কি না ইংল্যান্ডের চেয়ে এক ম্যাচ কম খেলেই। এখন পর্যন্ত ১৫ ম্যাচে ৯৫ পয়েন্ট ইংলিশদের।
এর আগে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে আফিফ ও মিরাজের সপ্তম উইকেটে রেকর্ড ১৭৪ রানের জুটিতে ৪ উইকেটের জয় পায় বাংলাদেশ। অবশ্য প্রথম ম্যাচে ব্যাটারদের হতাশাজনক পারফরম্যান্সের পর জোর দিয়ে জয়ের কথা বলারও সুযোগ নেই। হেড কোচ রাসেল ডমিঙ্গোও জানিয়েছেন, দ্বিতীয় ম্যাচে সব বিভাগেই অনেক উন্নতি করতে হবে তার দলের। সেটি করতে পারলেই মিলবে জয়, হবে পয়েন্টের সেঞ্চুরি।
এদিকে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ মাধ্যমকে ডমিঙ্গো বলেন, ‘আরও ভালো করতে হবে আমাদের, ভালো খেলতে হবে। আমরা ১৩টি ওয়াইড বল করেছি, একটি ক্যাচ ছেড়েছি, ব্যাটিংয়ে ৪৫ রানে ৬ উইকেট ছিল। গতকালকের (বুধবার) পারফরম্যান্সের চেয়ে সব বিভাগেই উন্নতি করতে হবে আমাদের।’
দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে বাড়তি নজর ব্যাটিং পরামর্শক জেমি সিডন্সেরও। তিনি বলেন, ‘আমরা জয় দিয়েই শুরু করেছি। শেষ দিকে গিয়ে সহজ জয়ই পেয়েছি। তবে শুরুতে আমরা চল্লিশের ঘরে ৬ উইকেট হারিয়ে ফেলি, যা ব্যাটিং কোচ হিসেবে আমার জন্য ভালো কিছু নয়। তবে দুই তরুণ আফিফ ও মিরাজ ১৭৪ রানের জুটি গড়ে ৭ বল আগেই আমাদের জয় এনে দিয়েছে। সিরিজের শুরুতেই দারুণ এক জয়। আশা করছি শুক্রবার এর চেয়ে সহজ জয় পাব।’
পাশাপাশি তার পুরনো শিষ্য সাকিব, তামিম, মুশফিক, রিয়াদরাও জ্বলে উঠবেন বলে তিনি আশাবাদী।
দুই দলের একাদশ
বাংলাদেশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন ধ্রুব, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), রিয়াজ হাসান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ এবং আজমাতুল্লাহ ওমরজাঈ।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!