কয়েক বছর ধরেই অবৈধ হাসপাতাল-ক্লিনিকের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে সরকার। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি আরও জোরদার করেছেন স্বাস্থ্যমন্ত্রী।
এরই মধ্যে সারাদেশে অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য সংগ্রহ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
গত কিছুদিনের চলা অভিযানে সারাদেশে এক হাজার ২৮৫টি অবৈধ হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিগগির প্রশাসনকে তালিকা পাঠাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর।
বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য কর্মকর্তাদের তদারকির অভাবেই এতদিন ধরে এসব চলছে। এখন শুধু বন্ধ করলেই হবে না, মাঠ পর্যায়ে নজরদারিও জোরদার করতে হবে।
ঢাকা বিভাগে সবচেয়ে বেশি অবৈধ হাসপাতাল-ক্লিনিক
বিভাগীয় কর্মকর্তাদের তথ্যে জানা যায়, সবচেয়ে বেশি ঢাকায় ৪১৫টি অবৈধ হাসপাতাল-ক্লিনিক রয়েছে। এরপর ময়মনসিংহে ২৫২টি। এছাড়া চট্টগ্রামে ২৪০টি, খুলনায় ১৫৬টি, রংপুরে ১১১টি, রাজশাহীতে ৫৫টি, বরিশালে ৪৮টি ও সিলেট বিভাগে ৮টি অবৈধ হাসপাতাল-ক্লিনিক রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখা সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, অবৈধ প্রতিষ্ঠানের কোনোটি ক্লিনিকের লাইসেন্স নিয়ে এর সঙ্গে ডায়াগনস্টিক সেন্টার, কোনোটি ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন নিয়ে এর সঙ্গে ক্লিনিক পরিচালনা করে আসছে। আবার কোনোটি শুধু লাইসেন্সের জন্য আবেদন করে ওই আবেদনের কপি ডেস্কের সামনে ঝুলিয়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। এসব অবৈধ প্রতিষ্ঠানে বেশিরভাগ ক্ষেত্রে রোগী দেখেন সরকারি হাসপাতালের চিকিৎসকরা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে জানা যায়, দেশে প্রাথমিক নিবন্ধিত বেসরকারি হাসপাতাল-ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার ও ব্লাড ব্যাংকের সংখ্যা ৫০ হাজারের মতো। যাদের অনেকেই এক প্রতিষ্ঠানের জন্য আলাদা মোবাইল নম্বর দিয়ে ১০ থেকে ১২টি নিবন্ধন করেছে। অনেকের নিবন্ধন নম্বর থাকলেও প্রতিষ্ঠান আলোর মুখ দেখেনি। তবে সারাদেশে অনুমোদিত বেসরকারি হাসপাতাল আছে ৫ হাজার। এছাড়া ১০ হাজার ডায়াগনস্টিক সেন্টার চলছে অনুমোদন নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, ‘শুধুমাত্র ব্যবসা করার জন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুলে মানুষের সঙ্গে প্রতারণা করা নৈতিক স্খলনের শামিল। নিবন্ধন ছাড়া এসব প্রতিষ্ঠানের নানান ধরনের অন্যায় করার সুযোগ থাকে। একই সঙ্গে রাজস্ব থেকে বঞ্চিত হয় সরকার। এসব প্রতিষ্ঠানের কার্যক্রম সর্ম্পকেও জানা খুব কঠিন। তবে আমি বিশ্বাস করি, মনিটরিং করে দ্রুত এগুলো ঠিক করে ফেলতে পারবো।’

০