প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২৮ অক্টোবর সাংবাদিকদের ওপর অমানবিক নির্যাতনের ঘটনায় জড়িতদের রেহাই দেওয়া হবে না। দেশ অনেক আন্দোলন ও সংগ্রাম দেখেছে। কিন্তু সাংবাদিকদের কোনো সময় টার্গেট করা হয়নি। হামলাকারীরা সাংবাদিকদের মাথায় আঘাত করে হত্যার চেষ্টা করেছে। আমার দুঃখ প্রকাশ করার কোনো ভাষা নেই।
বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সকালে গণভবনে বিএনপির সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
যারা এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে জড়িত, তারা পার পাবে না, উল্লেখ করে শেখ হাসিনা বলেছেন, প্রধান বিচারপতির বাড়ি, জজ কোয়ার্টার এবং কর্তব্যরত পুলিশ সদস্যদের ওপরও হামলা চালানো হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি সন্ত্রাসী দল। জ্বালাও-পোড়াও করে সরকার উৎখাত করা যাবে না। নির্বাচন সময়মতোই হবে।
সরকারপ্রধান বলেন, ‘এর আগে প্রধান বিচারপতির বাড়িতে হামলার কোনো নজির নেই।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের জঘন্য কাজের আদেশ প্রদানকারীদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে।’
শেখ হাসিনা আসন্ন সাধারণ নির্বাচন বানচাল করতে দেশে-বিদেশে ষড়যন্ত্র করা হচ্ছে বলে দেশবাসীকে সতর্ক থাকতে বলেছেন।
তিনি আরও বলেন, বিএনপির কিছু নেতা বলেন- এত হাজার মামলা হয়েছে। মামলা হবে না তো কী হবে? যারা সাংবাদিকদের পেটাবে, পুলিশ মেরে ফেলবে, বাসে-ট্রেনে আগুন দেবে, তাদের আমরা কি গলায় মালা দিয়ে বাহবা দেব? যারা এসব করছে, তাদের শাস্তি তো অবধারিত।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে একাত্তর টিভির প্রধান সম্পাদক ও এডিটরস গিল্ড বাংলাদেশের সভাপতি মোজাম্মেল বাবু ও একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদও বক্তব্য রাখেন। এ সময় বিভিন্ন গণমাধ্যমের সিনিয়র সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
গত ২৮ অক্টোবর আহত সাংবাদিকদের বক্তব্যের ওপর ভিত্তি করে একটি ভিডিও প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে আহত সাংবাদিকরা তাদের ওপর বর্বর নির্যাতনের বর্ণনা দেন।
০
সাংবাদিক নির্যাতনকারীদের রেহাই নেই: প্রধানমন্ত্রী শেখ হাসিনা