বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২১ আগস্ট) জুমার নামাজ শেষে রাজধানীর শেরে বাংলা নগরে জিয়া উদ্যানে যান তিনি। দুপুর ১টা ৪৬ মিনিটের দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন মির্জা ফখরুল।
পরে তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এ সময় বিএনপির সংসদ সদস্য কামরুজ্জামান রতন এবং নবনির্বাচিত রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব ইউনুস আলী উপস্থিত ছিলেন। কবর প্রাঙ্গণের বাইরে নিরাপত্তা বেষ্টনীর পাশে দলের নেতাকর্মী ও সমর্থকেরাও উপস্থিত ছিলেন। তারা মির্জা ফখরুলকে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
বিএনপির মহাসচিব হিসেবে রাজনৈতিক জীবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুবার জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন।
এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি নির্বাচনে তিনি ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!