ডেস্ক রিপোর্ট: ৪৩তম বিসিএসের আবেদন প্রক্রিয়া বুধবার (৩০ ডিসেম্বর) সকাল দশটা থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ৩১ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত।
সেই আবেদনপ্রক্রিয়া কীভাবে হবে, এর জন্য প্রার্থীদের নির্দেশনা দিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৩তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে মোট এক হাজার ৮১৪ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে শিক্ষা ক্যাডারের জন্য ৮৪৩ জন, প্রশাসন ক্যাডারে ৩০০ জন, পুলিশ ক্যাডারে ১০০ জন, পররাষ্ট্র ক্যাডারে ২৫ জন, অডিটে ৩৫ জন, সমবায়ে ১৯ জন, তথ্যে ২২ জন, ট্যাক্সে ১৯ জন ও কাস্টমসে ১৪ জন নিয়োগ দেওয়া হবে।
এর আগে ৩০ নভেম্বর ৪২ ও ৪৩তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।
আবেদন করা যাবে
http://bpsc.teletalk.com.bd/bcs43/home.php এই লিংক থেকেই।