লাইফস্টাইল ডেস্ক: শীত জেঁকে বসেছে সারাদেশে। নিজেকে উষ্ণতায় মুড়ে রাখতে নানা রকম প্রচেষ্টা আমাদের। কেউ কেউ তো কম্বলের ওম ছেড়ে উঠতেই চান না! কিন্তু এভাবে তো সারাক্ষণ থাকা সম্ভব নয়। শীতের জীর্ণতাকে পাশ কাটিয়ে সতেজ থাকতে হবে আমাদেরও। অবসর সময়ের সবটুকু অলসতায় কাটিয়ে দিলে দিন দিন ওজন বাড়তেই থাকবে, আমরা যারা দীর্ঘ সময় ঘরে সময় কাটায় অথবা ডেস্কে বসে কাজ করি, তাদের শরীরে ক্যালোরি কমার বদলে জমতে থাকে। এতে যা হয়, আমাদের ওজন বেড়ে যায়। মোটা হলে এমনিতেই দেখতে খারাপ লাগে। আর সবচেয়ে বেশি মেদ জমে আমাদের পেটে। পেটে বেশি চর্বি হওয়া মানেই রোগের ছড়াছড়ি। আর এর ফলে আমাদের ফিগারের সৌন্দর্যও নষ্ট হয়। অতিরিক্ত ওজন একদিকে যেমন বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি করে অপরদিকে মানসিক অশান্তি,অবসাদ আর হীনমন্যতার কারন হয়ে দাড়ায়। অথচ কিছু সহজ কিন্তু কার্যকরী উপায় আপনাকে সাহায্য করবে প্রায় ৫ থেকে ১০ পাউন্ড পর্যন্ত ওজন কমাতে। আসুন জেনে নেই কিছু ফর্মুলা যার সাহায্যে ঘরেই বসেই ওজন কমান সম্ভব কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই।
১। নিয়মিত এবং পরিমিত ব্রেকফাস্ট করুনঃ দেহের স্বাভাবিক শরীরবিত্বীয় কাজের জন্য সকালে পরিমিত নাস্তার বিকল্প নেই। সবচেয়ে ভালো নাস্তা হতে পারে বিভিন্ন প্রকার ফল কিংবা দৈ।
২। খাওয়ার অনিয়ম করবেন নাঃ সকাল,দুপুর আর রাতের খাবার পারতপক্ষে মিস দিবেননা।কখনোই টানা ৫ঘন্টার বেশি অভুক্ত থাকবেননা। নিয়ম অনুযায়ী খাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওজন বৃদ্ধি পায় এমন খাবার খাওয়া থেকে বিরত থাকা। বিশেষ করে চিনি এবং অতিরিক্ত ক্যালরিযুক্ত খাবার। যখন আপনি ওজন কমাতে চাইবেন, তখন আপনার ক্ষুধার মাত্রা নিচে নামিয়ে আনুন। আপনার শরীরে জমে থাকা চর্বি কমাতে কাজ করুন। চর্বি কমানোর অন্যতম ভালো উপায় হলো পানি পান করা। বিশেষ করে হালকা গরম পানি। আলু, কুমড়া, কাঁচকলা খাবেন না। ডুবো তেলে ভাজা কিছু খাবেন না। এনার্জি ড্রিংকস, হেলথ ড্রিংকস, সফট ড্রিংকস খাবেন না। খাদ্যাভ্যাস ও বাজেটের ওপর ভিত্তি করে ডায়েট চার্ট তৈরি করে নিন। প্রতিদিন যথেষ্ট পরিমাণে ফল, শাকসবজি ও পানি পান করুন।
৩। রেডিমেড খাবার বর্জন করুনঃ রেডিমেড খাবারের খাদ্যমান প্রস্নবিদ্ধ আর দ্রুত ওজন বৃদ্ধিতে এদের জুড়ী নেই,অতণেঈওজোণ কমাতে হলে না বলুন যাবতীয় রেডিমেড ও প্যাকেট খাদ্যকে।
৪। স্বাস্থ্যকর আর পুষ্টিগুণ সম্পন্ন খাবার বেছে নিনঃ অল্প পরিমানে হলেও পুষ্টিকর খাদ্যের বিকল্প নেই।তাই প্রতিদিনের খাবার তালিকায় থাকুক পুষতিকর খাদ্য।
৫।পাঁচ ধরণের খাবার যা খাবেননাঃ পাস্তা,পাউরুটি,বিভিন্ন প্রকার সিরিয়াল,সবধরনের সোডা আর প্যাকেটজাত পণ্য যেমন – কেক,কুকি,বিভিন্ন ডেজার্ট,পাই কেক ইত্যাদি।
৬। পাঁচ ধরণের উপকারি খাবারঃ আশযুক্ত খাবার,কাচা শাক-সব্জি,বেরি জাতীয় ফল,বাদাম(চিনাবাদাম,দৈনিক সামান্য পরিমানে) এবং আমিষজাতীয় খাবার।
৭। দৈনিক ৩০ মিনিট ব্যায়াম করুনঃ বাঁড়িতে কিছু ফ্রি-হ্যান্ড ব্যায়াম করুন। সময় একেবারেই কম লাগে। অথচ আপনি ফিট থাকতে পারবেন এবং অতিরিক্ত মেদ শরীরে জমা হবে না। বাড়িতে যত সময় অবস্থান করবেন সে সময় শুয়ে-বসে না থেকে হাঁটাচলা করুন। আপনার বাড়িতে লিফট থাকলেও দৈনিক কয়েকবার সিঁড়ি দিয়ে ওঠানামা করুন। হার্ট সুস্থ রাখার জন্য জগিং খুব ভালো ব্যায়াম। বাড়ির যেকোনো জায়গায় আপনি স্পট জগিং করতে পারেন। এ সময় উপযুক্ত জুতা পরবেন, যাতে পায়ের ওপর স্ট্রেস না পড়ে। দুই হাত সোজা করে ওপরের দিকে রাখুন। পায়ের পাতার ওপর ভর দিয়ে যতটা পারেন লাফান। কোনো বিরতি ছাড়া এভাবে এক মিনিট লাফান। এক মিনিট ব্রেক দিয়ে দিয়ে দুই থেকে তিনবার রিপিট করুন। পেটের মাসলের স্ট্রেংথ বাড়ানোর জন্য সিট-আপস জাতীয় ব্যায়াম করতে পারেন। মাটিতে সোজা হয়ে শুয়ে পড়ুন। দুই হাঁটু ভাঁজ করুন। ডান হাত বা কাঁধের ওপর এবং বা হাত ডান কাঁধের ওপর রাখুন। এরপর আস্তে আস্তে শরীরের ওপরের অংশ মাটি থেকে তোলার চেষ্টা করুন। মাঝামাঝি অবস্থানে যেতে কয়েক সেকেন্ড থাকুন। পরে ক্রমেই শোয়া অবস্থায় ফিরে যান। শুরুতে তিন থেকে পাঁচবার করলেই যথেষ্ট।
কিছু টিপস!
* যেকোনো কিছু খাওয়ার আগে পুরো এক গ্লাস পানি খাবেন
*খাওয়ার পরপরই পানি খাবেননা,কিছুটা সময় অপেক্ষা করুন
*খুব বেশি খিদা লাগলে যেকোনো ২টি মিল এর মাঝের সময়ে দৈ অথবা ফল খেতে পারেন
* কিছু কিছু সাপ্লিমেন্টারী আর এন্টি ডীপ্রেসিভ ওষুধ ওজন বাড়িয়ে ডেয়,এধরনের অষুধ আভোয়েড করতে হবে