দুই বছর বয়সের একটি কন্যা শিশুর কামড়ে সাপের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার তুরস্কের পূর্বাঞ্চলীয় শহর বিনগোলের কাছে কান্তার গ্রামে এ ঘটনা ঘটে। নিউজ ডট কম ডট এইউকে-এর বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম।
প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির বাবা মেহমেদ এরকান ঘটনার সময় বাড়িতে ছিলেন না। প্রতিবেশীদের কাছে শুনেছেন তার মেয়ে বাড়ির পেছনের উঠোনে খেলছিল, তখন হঠাৎ চিৎকার করে কাঁদতে থাকে সে। কান্নার শব্দ শুনে তার স্ত্রী ও প্রতিবেশীরা ছুটে আসে। তারা দেখতে পায়, মেয়ের মুখে রক্ত আর পাশেই একটি সাপ মৃত অবস্থায় পড়ে আছে।
পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এখনো সেখানেই তার মেয়ে আছে বলে জানান মেহমেদ এরকান।
হাসপাতাল সূত্রে জানা গেছে, মেয়েটির ঠোঁটে সাপ ছোবল দিয়েছিল এবং সেটি বিষাক্ত প্রজাতির সাপ ছিল না। মেয়েটি সুস্থ হয়ে উঠছে এবং খুব শিগগিরই তাকে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তুরস্কে ৪৫টি প্রজাতির সাপ দেখতে পাওয়া যায়, এগুলোর মধ্যে ১২টি প্রজাতি বিষাক্ত বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

০
শিশুর কামড়ে সাপের মৃত্যু!