দেশের শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। তিনি বলেন, কৃষি ও শিল্পখাতের সুরক্ষায় যা যা করা দরকার, সরকার তা-ই করবে। প্রয়োজনে দিনে বিদ্যুতের ব্যবহার বন্ধ রাখা হবে।
রোববার রাজধানীর ওয়েস্টিন হোটেলে বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত শিল্পখাতে জ্বালানি সংকটের প্রভাব হ্রাস শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়ে তৌফিক-ই-ইলাহী বলেন, আমদানির সুযোগ যেহেতু কম, সেহেতু দেশের মধ্যে গ্যাস সরবরাহ বাড়াতে হলে কাউকে না কাউকে ব্যবহার কমাতে হবে। বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কমানো হলে লোডশেডিং বাড়বে। কিন্তু শিল্পে গ্যাস সরবরাহ বাড়াতে হলে সরবরাহ কমানোর খাত হিসেবে বিদ্যুৎ উত্তম জায়গা। যদি প্রয়োজন হয়, দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করব না।
তিনি আরো বলেন, সরকার বিভিন্ন উপায়ে শিল্প খাতে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করে যাচ্ছে। ভোলায় ৮ কোটি ঘনফুট গ্যাস সিএনজি করে ব্যবহারের সুযোগ আছে। আগামী দুই-তিন মাসের মধ্যে এসব গ্যাস বার্জে (জাহাজ) করে ঢাকায় নিয়ে আসা হবে। ব্যবসায়ীরা চাইলে সিএনজি স্টেশন থেকে নিয়ে কারখানায় ব্যবহার করতে পারবেন।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক বিনায়ক সেন, বিটিএমএ সভাপতি মোহাম্মদ আলী, এমসিসিআই সভাপতি মো. সাইফুল ইসলাম, সিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, এফআইসিসিআই সহ-সভাপতি স্বপ্না ভৌমিক, বিকেএমইএ সহসভাপতি আক্তার হোসেন প্রমুখ।
০
শিল্পখাতে গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে: জ্বালানি উপদেষ্টা