স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ ক্রিকেট দলের বিপক্ষে আইসিসি ওয়ানডে ওয়ার্ল্ডকাপ সুপার লিগের তিন ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। সিরিজের প্রথম ওয়ানডেতে আজ রোববার (২৩ মে) মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ১টায়।
আইপিএল থেকে দেশে ফিরে লম্বা কোয়ারেন্টাইন পালন শেষে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবং মোস্তাফিজুর রহমান দলে থাকলেও স্বস্তিতে নেই টাইগাররা। এশিয়ান প্রতিপক্ষদের মধ্যে শুধু শ্রীলঙ্কার বিপক্ষেই কোনো সিরিজ জয়ের অভিজ্ঞতা নেই বাংলাদেশের।
চলুন দেখে নেওয়া যাক শেষ পাঁচ ওয়ানডের ফলাফল:
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ২০১৮ সালে এশিয়া কাপ সিরিজে ‘বি’ গ্রুপে লঙ্কানদের বিপক্ষে ১৩৭ রানে জয় পেয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচে ১৪৪ রান হাঁকিয়েছিলেন মুশফিকুর রহিম।
এরপর ২০১৯ সালে আইসিসি ক্রিকেট বিশ্বকাপের ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যাক্ত হয়। বাংলাদেশ ও শ্রীলঙ্কা পায় এক পয়েন্ট করে। একই বছর পরপর তিনবার মুখোমুখি দেখায় বড় ব্যবধানেই হেরেছে টাইগাররা।
তবে পরিসংখ্যান লঙ্কানদের পক্ষে থাকলেও আত্মবিশ্বাসী স্বাগতিকরা। এবার বাংলাদেশের সামনে সুযোগ প্রথম সিরিজ জয়ের।
সব ফরম্যাট মিলে শেষ ১০ ম্যাচে জয়হীন বাংলাদেশ। তবে এবার কুশল পেরেরার নেতৃত্বে আসা শ্রীলঙ্কা দলের বিপক্ষে সতর্ক হয়েই মাঠে নামবে তামিম-মুশফিকরা। গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ানডেতেই হোয়াইট ওয়াশ করেছিল তামিম ইকবালের দল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!