পাকিস্তানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেছেন, ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান তাৎক্ষণিকভাবে বন্ধ করতে হবে। কারণ এতে অনেক বড় বিপর্যয় নেমে এসেছে। হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটেছে।
এমন এক সময় তিনি এই মন্তব্য করেছেন, যখন আর একদিন পরেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা ভোট হতে যাচ্ছে।
শনিবার (২ এপ্রিল) ইসলামাবাদে নিরাপত্তা সংলাপে অংশ নিয়ে তিনি বলেন, রাশিয়ার বৈধ নিরাপত্তা উদ্বেগ থাকলেও এই সংঘাত নিয়ে পাকিস্তান মারাত্মকভাবে দুঃশ্চিন্তাগ্রস্ত। ছোট একটি দেশের বিরুদ্ধে রাশিয়ার অভিযান ক্ষমা করা যায় না। খবর ডন অনলাইনের।
কামার জাভেদ বাজওয়া বলেন, তাৎক্ষণিক অস্ত্রবিরতি ও শত্রুতা বন্ধের আহ্বান অব্যাহত রেখেছে পাকিস্তান। সংঘাতের স্থায়ী সমাধান বের করতে আমরা সবপক্ষের মধ্যে সংলাপে সমর্থন জানাচ্ছি।
ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে পাকিস্তানের সেনাপ্রধান বলেন, এই হামলায় হাজার হাজার মানুষ নিহত ও শরণার্থী হয়েছেন। ইউক্রেনের অর্ধেকটা ধ্বংস হয়ে গেছে।
তিনি জানান, এই সংঘাতে ছোট দেশগুলোর মনে হয়েছে, আধুনিক অস্ত্রে সজ্জিত বড় দেশগুলোর বিরুদ্ধে তারা নিজেদের খুব বেশি রক্ষা করতে পারবে না। স্বাধীনতার পর থেকে ইউক্রেনের সঙ্গে পাকিস্তানের চমৎকার অর্থনৈতিক ও প্রতিরক্ষা সম্পর্ক রয়েছে। কিন্তু দীর্ঘ সময় ধরে রাশিয়ার সঙ্গে শীতল সম্পর্ক রয়েছে। এর পেছনে অনেকগুলো বড় কারণ রয়েছে।
তবে সম্প্রতি রাশিয়ার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক কিছুটা উন্নতির দিকে গেছে বলেও মন্তব্য করেন তিনি। কামার জাভেদ বাজওয়া বলেন, বিমান বাহিনীর প্লেনের মাধ্যমে ইউক্রেনে মানবিক সহায়তা পাঠিয়েছে পাকিস্তান। এই সহায়তা অব্যাহত থাকবে। সংঘাত দীর্ঘতর হওয়ার মধ্যে কোনো পক্ষেরই স্বার্থ নেই।
পাকিস্তানের সেনাপ্রধান বলেন, আন্তর্জাতিকভাবে দুটি শিবির রয়েছে। একটি যুদ্ধ-বিগ্রহের পক্ষে, অন্যটি পারস্পরিক সহযোগিতায় সমর্থন দিচ্ছে। ভবিষ্যতের নিরাপত্তা দৃষ্টিভঙ্গি কী হবে, তা নির্ভর করছে, যারা বিজয়ী হবেন তাদের ওপর।
এ সময়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক নিয়েও তিনি কথা বলেন। কামার জাভেদ বাজওয়া বলেন, শিবিরভিত্তিক রাজনীতিতে বিশ্বাস করে না পাকিস্তান। অংশীদারদের সঙ্গে আমাদের সম্পর্ক অন্য দেশের সঙ্গে সম্পর্কের ওপর নির্ভর করছে না।

০
রাশিয়াকে থামাতে হবে: পাকিস্তান সেনাপ্রধান