ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে আজ শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হবে। শাহবাগ থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এ র্যালি হওয়ার কথা থাকলেও সেটি পরিবর্তন করে সোহরাওয়ার্দী উদ্যান করা হয়েছে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম এই কর্মসূচি ঘোষণার পর দলমত নির্বিশেষে এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করা হয়।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশের ফেসবুক পেজে বলা হয়, বিকেল ৩টায় ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান অভিমুখে ‘মার্চ ফর গাজা’ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম সকল রাজনৈতিক-অরাজনৈতিক সর্বস্তরের মানুষ এক কাতারে এসে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করবেন। এই কর্মসূচিতে সভাপতিত্ব করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল মালেক।
দুপুর ২টায় পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু করে সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েতের সময় বিকেল ৩টা বলে জানায় প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ।
এর আগে গত ৯ এপ্রিল এক বার্তায় সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ জানায়, ‘বিনিয়োগ সম্মেলন-২০২৫ সম্মেলনে আগত অতিথিদের চলাচলের পথ সুগম করতে ‘মার্চ ফর গাজা’র জনসমাগমের অভিমুখ ‘মানিক মিয়া অ্যাভিনিউ’-এর পরিবর্তে ‘সোহরাওয়ার্দি উদ্যানে’ পরিবর্তন করছি, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত বিক্ষোভকারীরা স্থান করে নিতে পারেন।’
‘একই দিনে অনুষ্ঠিতব্য ভর্তি পরীক্ষার শিক্ষার্থীদেরকেও আমরা সকালে নির্দিষ্ট সময়ের আগেই পরীক্ষার হলে পৌঁছানোর অনুরোধ রাখছি।’
সামাজিক মাধ্যমে সাড়া
আয়োজনের আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে এই কর্মসূচি। আলেম, ইসলামি চিন্তাবিদ ও বিভিন্ন জনপ্রিয় ব্যক্তিত্ব ভিডিও বার্তার মাধ্যমে মানুষকে এতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন। অনেকে নিজেরাও এই সমাবেশে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন।
নির্ধারিত রুটসমূহ
সমাবেশে অংশগ্রহণকারীদের জন্য রাজধানীর পাঁচটি পয়েন্ট থেকে মার্চ শুরু হবে দুপুর ২টায় এবং ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে মিলিত হবে।
বাংলামোটর → রমনা গেট (শাহবাগ হয়ে)
কাকরাইল মোড় → ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট গেট (মৎস্য ভবন হয়ে)
জিরো পয়েন্ট → টি.এস.সি গেট (দোয়েল চত্বর হয়ে)
বকশিবাজার মোড় → টি.এস.সি গেট (শহীদ মিনার হয়ে)
নীলক্ষেত মোড় → টি.এস.সি গেট (ভিসি চত্বর হয়ে)
বিশেষ নির্দেশনা
টিএসসি মেট্রো স্টেশন বন্ধ থাকবে।
পরীক্ষার্থীদের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত রাখা হবে।
প্রয়োজনীয় সময় হাতে নিয়ে বাসা থেকে বের হতে এবং প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের সহযোগিতা নিতে বলা হয়েছে।
অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনা
১. নিজ দায়িত্বে পানি, ছাতা, মাস্কসহ প্রয়োজনীয় জিনিস সঙ্গে রাখতে বলা হয়েছে।
২. শান্তি ও শৃঙ্খলা বজায় রেখে আইনশৃঙ্খলা বাহিনী ও স্বেচ্ছাসেবকদের সহযোগিতা করতে হবে।
৩. রাজনৈতিক প্রতীক পরিহার করে কেবল বাংলাদেশ ও ফিলিস্তিনের পতাকা ও সৃজনশীল প্ল্যাকার্ড বহনের অনুরোধ জানানো হয়েছে।
৪. যেকোনো বিশৃঙ্খলা রোধে সজাগ থাকতে বলা হয়েছে। প্রয়োজনে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা নিতে হবে।

০