সেমিফাইনালে খেলার বড় স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু সুপার টুয়েলভে একটি জয়ের জন্যই করতে হচ্ছে হাপিত্যেশ। নতুন দিনে নতুন হতাশার গল্প লিখছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিমরা। টানা চার ম্যাচ হেরে শেষ হয়ে গেছে বিশ্বকাপ যাত্রা।
সবশেষ মঙ্গলবার দক্ষিণ আফ্রিকার কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ। আগে ব্যাট করে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল তারা। পরে ১৩.৩ ওভারেই ম্যাচ জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। এত অল্প রানের ম্যাচেও বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তাসকিন আহমেদ।
ম্যাচ শেষে তিনিই আসেন সংবাদ সম্মেলনে। তাসকিনের দাবি, বিশ্বকাপে নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বাংলাদেশ দল। এছাড়া ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়া ম্যাচ দুইটির ব্যাপারেও আক্ষেপ প্রকাশ করেছেন এ ডানহাতি পেসার।
তাসকিন বলেছেন, ‘আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারিনি। আমরা এর চেয়ে ভালো দল। যেসব ম্যাচ জেতা উচিত ছিল, সেগুলো হেরে গেছি আমরা। আমরা হয়তো অন্যান্যদের মতো টি-টুয়েন্টিতে অতো শক্তিশালী নই। কিন্তু আমরা সামর্থ্যের পুরোটা দিয়ে খেলতে পারিনি। আমরা এর চেয়ে ভালো খেলতে পারতাম।’
তিনি আরও যোগ করেন, ‘দুইটা জেতা ম্যাচ জিততে পারলে অনেক কিছুই মনে হত না। সহজ দুইটা ম্যাচ হারাতে সবকিছু আমাদের বিপক্ষে মনে হচ্ছে। ব্যাটিং ক্লিক করেনি কিছু ম্যাচে, এজন্য অনেক কিছু মনে হচ্ছে। যেটা চলে গেছে ওটা তো ফেরত আনতে পারব না। সামনে একটা ম্যাচ আছে, যতটা ভালো খেলা যায়...।’
বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলেও, একটি ম্যাচ বাকি রয়েছে বাংলাদেশের। বৃহস্পতিবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে হবে সেই ম্যাচ। সেটি জিতে দেশকে কিছু হলেও উপহার হিসেবে দিতে চান তাসকিন।
তার ভাষ্য, ‘দেশকে একটাও যদি জয় উপহার দিতে পারি, এটাই আমাদের জন্য অনেক। সামনের দিনগুলো যাতে ভালো যায় সেই চেষ্টা করছি। কেউ তো ইচ্ছা করে খারাপ করে না। কিন্তু চেষ্টা করা সত্ত্বেও হচ্ছে না। আমি নিশ্চিত, সবাই ১১০ ভাগ দিচ্ছি। তারপরও কিছু জায়গায় হয়নি। ভবিষ্যতে যেন শক্তভাবে ঘুরে দাঁড়াতে পারি।’

০