বিজ্ঞাপনটি ছিল গায়ের রং ফরসাকারী একটি ক্রিমের। কিন্তু গায়ের রং ফরসাকারী পণ্যের ঘোর বিরোধী তিনি। তাই ফিরিয়ে দিয়েছেন লোভনীয় এই অফার। সে খবর ছড়িয়ে পড়তেই তাঁর রূপের ঔজ্জ্বল্য যেন আরও বেড়ে যায়।
এই প্রত্যাখ্যানের বিস্তারিত পল্লবী তুলে ধরেন বাড়ি থেকে অংশ নেওয়া এক অনলাইন আড্ডায়।
ছোট্ট এক বিজ্ঞাপনের জন্য দুই কোটি রুপি অনেক বড় ব্যাপার। তবে পল্লবী কেন এই প্রস্তাব প্রত্যাখ্যান করলেন?
শুরুতে নিজের চেহারা নিয়ে হীনম্মন্যতায় ভুগতেন পল্লবী। তিনি বলেন, ‘নিজের ব্রণওয়ালা মুখ আমার নিজেরই ভালো লাগত না। কিন্তু ‘প্রেমাম’ মুক্তির পর দেখলাম, আমি যে রকম, সেই আটপৌরে আমাকেই বরণ করে নিয়েছেন দর্শক। এ ঘটনা আমার জীবনদর্শন বদলে দিল। আমাকে আরও আত্মবিশ্বাসী করল আর নিজেকে চিনতে শেখাল। কারণ, আমার দেশের নারীরা এই আমারই মতো সাধারণ, মুখে ব্রণের দাগ, খুব লম্বা নয়। আমি তাদের প্রতিনিধিত্ব করতে চাই।’
পল্লবীর ছোট বোন শাকসবজি পছন্দ করেন না। কিন্তু তাঁকে বলা হয়েছিল, এসব খেলে ফরসা হওয়া যাবে। ফরসা হতে সে শাকসবজি খেতে শুরু করে। পল্লবী বলেন, ‘দুই কোটি রুপি দিয়ে কী করব, যদি ফরসা হওয়ার জন্য আমার বোনকে ইচ্ছার বিরুদ্ধে সবজি খেতে হয়!’ পল্লবীর মতে, যে যেমন, সে সেভাবেই সুন্দর। সেই সৌন্দর্যকে উদযাপন করা উচিত। যেমনটি তিনি করছেন। বলিউড হাঙ্গামা

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!