আন্তর্জাতিক ডেস্কঃ অভ্যন্তরীণ উগ্রবাদী-সন্ত্রাসীদের নিয়ে যুক্তরাষ্ট্রের সর্বত্র উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। এ অবস্থায় ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি যুক্তরাষ্ট্রজুড়ে বিশেষ সতর্কতা জারি করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জারি করা সতর্কতায় যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ উগ্রবাদী-সন্ত্রাসীদের হামলার আশঙ্কার কথা জানানো হয়েছে।
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে যুক্তরাষ্ট্রে রক্ষণশীল চরমপন্থার উত্থান ঘটে। যুক্তরাষ্ট্র এখন বাইরের সন্ত্রাসী-জঙ্গিদের চেয়ে দেশের ভেতরে গড়ে ওঠা শ্বেতাঙ্গ উগ্রবাদী-সন্ত্রাসীদের নিয়ে বেশি উদ্বিগ্ন।
গত ২৭ জানুয়ারি যুক্তরাষ্ট্রজুড়ে অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের ব্যাপারে বিশেষ সতর্কবার্তা জারি করে বুলেটিন প্রকাশ করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতা গ্রহণের এক সপ্তাহের মাথায় এমন সতর্কবার্তা দেওয়া হলো।
২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা ভয়াবহ সন্ত্রাসী হামলা চালায়। ওই হামলার পর যুক্তরাষ্ট্রে প্রায়ই এমন সতর্কবার্তা দেওয়া হতো। ইসলামিক স্টেটের (আইএস) হামলায় আশঙ্কায়ও যুক্তরাষ্ট্রে এমন সতর্কবার্তা দেওয়া হতো। ২০১১ সালে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ এমন সতর্কবার্তা দেওয়ার জন্য ‘ন্যাশনাল টেররিস্ট অ্যাডভাইজারি সিস্টেম’ চালু করে।
সাম্প্রতিক সময়ে করোনা মহামারি মোকাবিলা, গত প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল, পুলিশি তৎপরতা, নাগরিক আন্দোলন, বর্ণবিদ্বেষ, অভিবাসনবিরোধিতা এসব নিয়ে একটি মহলের চরমপন্থী মনোভাব ও উগ্রবাদী তৎপরতার উপস্থিতি যুক্তরাষ্ট্রে লক্ষণীয় হয়ে উঠেছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার সময় উগ্রবাদী-চরমপন্থীদের ব্যাপক তৎপরতা দেখা গেছে। এর জের ধরে ২০২১ সালের প্রথম কয়েক মাস তাদের আরও এমন তৎপরতার আশঙ্কার কথা জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ তাদের ওয়েবসাইটে বলেছে, "আমেরিকার সব জনগণ জাতীয় নিরাপত্তার প্রতি দায়িত্বের সমান অংশীদার। যেকোনো ধরনের অভ্যন্তরীণ হামলার ব্যাপারে জনগণকে সজাগ থাকতে বলেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।"

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!