বাতাসে কান পাতলেই শোনা যাচ্ছে বিউগলের করুণ সুর। ২৯ দিনের মহাযজ্ঞ ভাঙার অপেক্ষা। লুসাইলে পর্দা নামছে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের। তবে উদ্বোধনের মতো অতটা ব্যাপকতা কিংবা জাঁকজমকপূর্ণ হবে না সমাপনী। তবুও মাত্র ১৫ মিনিটের আয়োজনে বিশ্বকে শেষ চমক দিতে চায় স্বাগতিক দেশ কাতার।
শেষ বাতিটিও নিভে যাওয়ার অপেক্ষা। যে সুরের তালে মন্ত্রমুগ্ধের মতো প্রায় এক মাস বুঁদ ছিলেন বিশ্বের কোটি কোটি মানুষ, যে সুতায় বাঁধা ছিলেন সবাই, টান পড়েছে সেই সুতায়। পর্দা নামছে দ্যা গ্রেটেস্ট শো অন আর্থ। প্রশ্ন, তবে কেমন হবে সমাপনী অনুষ্ঠান।
ফ্রান্স- আর্জেন্টিনা ফাইনালের আগে মোটে ১৫ মিনিটের হবে সমাপনী। প্রথমেই রিক্যাপ করানো হবে পুরো আসরের আদ্যোপান্ত। থাকবে আয়োজক কাতারের প্রতিবন্ধকতার গল্প এবং তা জয় করার নেপথ্যের অনুঘটক। এরপরই সুরের ঝংকারে হারিয়ে যাওয়ার পালা।
বলিউড হার্টথ্রুব মডেল নোরা ফাতেহি ছাড়াও পারফর্ম করবেন মানাল, রাহমা, ডেভিডো আর আয়েশা। প্রথমে এ নাইট টু রিমেম্বর নামে চলবে একটি গানের সংকলন। এরপর বিশ্বকাপের থিম সং হায়া হায়া গাইবেন মার্কিন কণ্ঠশিল্পী ডেভিডো এবং আয়েশা।
এরপর বিশ্বকাপের আরও একটি গান আর্বো গাইবেন ওজুনা আর গিমস। এরপরই মঞ্চে আসবেন নোরা ফাতেহি। তার সঙ্গী হবেন বালকিস, রহমা রিয়াদ এবং মানাল। লাইট দ্য স্কাইয়ের সঙ্গে সঙ্গে গাইবেন, নাচবেন, নাচাবেন স্টেডিয়ামের দর্শকদের। গুঞ্জন আছে পারফর্ম করবেন দীপিকা পাড়ুকোনও।
লুসাইলে ৮০ হাজারের বেশি দর্শক সাক্ষী হবেন মনোমুগ্ধকর এই আয়োজনের। এরপরই ফাইনালের রোমাঞ্চে ভেসে যাওয়ার অপেক্ষা।

০
যা থাকছে বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে