মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার: গ্লোবাল কোয়ালিশন সামিট’ শীর্ষক সম্মেলনে অংশ নিয়ে বিভিন্ন দেশের ফার্স্ট লেডিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জুবাইদা রহমান।
মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অনুষ্ঠিত এ সম্মেলনে বিশ্বের ৪৫টিরও বেশি দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের পত্নীরা অংশ নেন। শিশুদের কল্যাণ ও সম্ভাবনা উন্নয়নে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হচ্ছে।
সম্মেলনে ডা. জুবাইদা রহমান বলেন, প্রতিটি শিশুর জন্য সহজলভ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। শিশুদের নিরাপদ ভবিষ্যৎ গড়ে তুলতে তিনি সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুল রহমান রুমন জানান, স্থানীয় সময় বুধবার সকালে হোয়াইট হাউসে আয়োজিত অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ডা. জুবাইদা রহমানসহ আগত অতিথিদের স্বাগত জানান। পরে তার বক্তব্যের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সম্মেলনের ফাঁকে মেলানিয়া ট্রাম্পের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ডা. জুবাইদা রহমান। এ সময় শিশুদের কল্যাণে যৌথভাবে কাজ করার বিষয়ে তারা একমত হন। পাশাপাশি অন্যান্য দেশের ফার্স্ট লেডি ও রাষ্ট্রনেতাদের পত্নীদের সঙ্গেও কুশল বিনিময় করেন তিনি।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে দেওয়া বক্তব্যে ডা. জুবাইদা রহমান বাংলাদেশের শিশুস্বাস্থ্য ও উন্নয়ন খাতে গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন। এতে অংশগ্রহণকারী প্রতিনিধিরা আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্মেলনের সমাপনী অধিবেশনে অংশগ্রহণের পাশাপাশি গ্রুপ ফটো সেশন ও সংবর্ধনায় যোগ দেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত একটি প্রদর্শনীও পরিদর্শন করেন ডা. জুবাইদা রহমান ও তার প্রতিনিধিদল।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!