মুশফিকুর রহিমের রেকর্ড সেঞ্চুরিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৬ উইকেট হারিয়ে ৩৪৯ রানের রেকর্ড সংগ্রহ করে বাংলাদেশ। মুশফিক ৬০ বলে শতক করে অপরাজিত থাকেন। যা বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে দ্রুততম। আগের সেরাটি ছিল সাকিব আল হাসানের। ২০০৯ সালে সাকিব জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ বলে সেঞ্চুরি করেছিলেন। এছাড়া মুশফিক বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে ওয়ানডেতে ৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন।
যদিও স্মরণীয় এই ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। ফলে সিরিজ জয়ের আশা করলেও ফলাফল ছাড়াই মাঠ ছাড়তে হয় টাইগারদের।
এদিকে মুশফিকের ক্যারিয়ারে বয়সভিত্তিক ক্রিকেট থেকে সঙ্গী হিসেবে ছিলেন তামিম ইকবাল। দেশ সেরা এই ওপেনারের নেতৃত্বে এখন খেলছেনও তিনি। তাদের দুজনের বন্ধুত্বের কথা বাংলাদেশের ক্রিকেটে জানা প্রায় সবারই। পরস্পরের প্রতি সম্মান আরও একবার তা ফুটে উঠল মুশফিকের কথায়।
রেকর্ড সেঞ্চুরি করলেও বৃষ্টিতে ম্যাচের দ্বিতীয় ভাগ ভেসে যাওয়ার পর সংবাদ সম্মেলনে আসেননি মুশফিক। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তামিমের সঙ্গে ছবি দিয়ে আবেগময় লেখায় তিনি তুলে ধরেছেন বন্ধুর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। তামিমকে তিনি দেশের সেরা ব্যাটার বললেন। এছাড়া সবসময় পাশে থাকার জন্য ধন্যবাদও জানালেন বন্ধুকে।
মুশফিক লিখেন, মাঠের ভেতরে-বাইরে আমাকে সবটুকু সমর্থন দেওয়ার জন্য আজকে ধন্যবাদ জানাতে চাই তামিমকে। এখনও পর্যন্ত সামান্য যা কিছু অর্জন করতে পেরেছি, এই ভদ্রলোক তাতে বড় ভূমিকা রেখেছে। ১৫ হাজারের বেশি আন্তর্জাতিক রান এবং আমার চোখে বাংলাদেশের সেরা ব্যাটার। সবকিছুর জন্য কৃতজ্ঞতা বন্ধু। তোর সময়ও দ্রুত আসবে ইনশাল্লাহ।
মুশফিকের সেই পোস্টের নিচে তামিমের মন্তব্য আসতেও সময় লাগেনি। তিনি লিখেন, ধন্যবাদ বন্ধু, আজকে মাঠে তুই ছিলি অসাধারণ।

০
মুশফিকের চোখে তামিমই বাংলাদেশের সেরা ব্যাটার