ডেস্ক রিপোর্ট: সামরিক অভ্যুত্থান, এক বছরের জরুরি অবস্থা জারি ও গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির আটকের পর মিয়ানমারের সব বড় শহরে মোবাইলে ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিবিসি জানিয়েছে, দেশটির কিছু মোবাইল ফোন কোম্পানির সেবা পুরোপুরি বন্ধ আছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন এমআরটিভি জানিয়েছে, কারিগরি সমস্যার কারণে তারা সম্প্রচার বন্ধ রেখেছে।
মিয়ানমারের রাজধানী নেপিডোর সাথে দেশের সব জায়গার যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সেখানকার বর্তমান পরিস্থিতি জানা কঠিন হয়ে পড়েছে।
আজ সোমবার সকালে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চি এবং ক্ষমতাসীন সরকারের সিনিয়র মন্ত্রীদের গ্রেপ্তারের পর ক্ষমতা নেয় দেশটির সেনাবাহিনী। এরপর এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। সেই সঙ্গে একজন জেনারেলকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।
গত কয়েক দিন ধরেই দেশটির বেসামরিক সরকার ও ক্ষমতাধর সেনাবাহিনীর মধ্যে টান টান উত্তেজনা চলছিল।
গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) বড় বিজয় লাভ করে। সেই নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছে সেনাবাহিনী।
বিবিসি জানিয়েছে, দেশটির সবচেয়ে বড় শহর এবং সাবেক রাজধানী ইয়াঙ্গুনে ল্যান্ড ফোন এবং ইন্টারনেট সেবা খুবই সীমিত করে দেওয়া হয়েছে। অনেক ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার তাদের সংযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিয়েছেন।
সব ধরনের আন্তর্জাতিক মিডিয়ার স্থানীয় কার্যালয়ও বন্ধ রয়েছে।
ইয়াঙ্গুনে বিভিন্ন ব্যাংকের এটিএম বুথের সামনে বড় লাইন দেখা গেছে। সামনে অর্থনৈতিক বিপর্যয়ের আশঙ্কায় সবাই টাকা তোলার জন্য ভিড় করছেন।
মিয়ানমারের ব্যাংক এসোশিয়েশন জানিয়েছে, সোমবার থেকে সাময়িকভাবে সব ধরনের সেবা বন্ধ করে দেওয়া হয়েছে।
২০১১ সালেরা আগ পর্যন্ত দেশটিতে ক্ষমতায় ছিল সেনাবাহিনী। এরপর মিয়ানমারে গণতান্ত্রিক সরকার ব্যবস্থার উত্তরণ ঘটে। ক্ষমতায় আসে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি ( এনএলডি)। গত নভেম্বরে দেশটিতে সর্বশেষ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তাতে বড় ব্যবধানে জিতে পুনরায় সরকার গঠন করে সু চির এনএলডি।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!