আন্তর্জাতিক ডেস্কঃ বুধবার (২৪শে ফেব্রুয়ারি) মিয়ানমারে জান্তা সরকারের বিরুদ্ধে আরও বড় বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। ‘গণতান্ত্রিক সরকারকে উৎখাতে জনগণের সমর্থন আছে’ বলে দেশটির সেনাবাহিনী যে বক্তব্য দিয়েছে তার বিরুদ্ধে ইয়াঙ্গুনে হাজার হাজার বিক্ষোভকারী প্রতিবাদ জানিয়েছেন। এদিকে মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে নতুন একটি মামলা দেয়া হয়েছে।
বড় বিক্ষোভের ডাক প্রসঙ্গে দেশটির গণতান্ত্রিক আন্দোলনকর্মী খিন ফেসবুকে পোস্ট করে লিখেছেন, ‘চলুন স্বৈরশাসকদের পতনের জন্য লাখো মানুষ জড়ো হই।’ সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) জ্যেষ্ঠ সদস্য কি টো জনতার উদ্দেশে বলেছেন, ‘চলুন, গণবিক্ষোভ করি। চলুন, সেনা জান্তা সরকারের বিরুদ্ধে আমাদের শক্তি দেখাই, যারা তরুণদের ভবিষ্যৎ, দেশের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে।’
গত মঙ্গলবার (২৩শে ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করে সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন জানিয়েছেন, সেনাবাহিনীর পক্ষে ব্যাপক জনসমর্থন আছে। কিন্তু বিক্ষোভকারীরা বলছে, সেনাবাহিনীর এ দাবি মিথ্যা। এটা প্রমাণে বড় বিক্ষোভের ডাক দিয়েছে তারা। এছাড়া নতুন নির্বাচনের মাধ্যমে জয়ী দলের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রতিশ্রুতিও দেয় সেনাবাহিনী। তবে তাদের প্রতিশ্রুতি নিয়ে সন্দেহ-সংশয় প্রকাশ করেছেন বিরোধীরা।
সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ইয়াঙ্গুন এবং মিয়ানমারের অন্যত্র গাড়িচালকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ‘ব্রোকেন ডাউন কার ক্যাম্পেইন’ চালাচ্ছেন। এর মাধ্যমে বনেট তোলা স্থবির গাড়িগুলোকে বিভিন্ন সড়ক ও সেতুতে এমনভাবে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয় যেন পুলিশ ও সামরিক বাহিনীর ট্রাকগুলো বাধা পায়। গাড়িচালক কো ইয়ে বলেন, আমরা সত্যটা চাই। সত্য হচ্ছে গণতন্ত্র এবং অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টের মুক্তি।
সু চির বিরুদ্ধে নতুন করে মামলা দিয়েছে মিয়ানমার পুলিশ। ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের দিন থেকেই আটক রয়েছেন তিনি। তার বিরুদ্ধে প্রথমে অবৈধভাবে বিদেশ থেকে ছয়টি ওয়াকিটকি আমদানির অভিযোগ আনা হয়েছিল। এখন এর সঙ্গে ‘প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন’ লঙ্ঘনের অভিযোগও আনা হয়েছে।
অন্যদিকে মিয়ানমারের বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মিয়ানমার বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ডরুজ। তার আশঙ্কা, দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের বিরুদ্ধে সহিংসতার আশ্রয় নিতে পারে। এ ব্যাপারে তিনি সতর্ক করেছেন।

এখনও কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!